Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আর মাত্র কিছুক্ষণ ! ৯৬ ঘন্টার জন্য বন্ধ হবে মদের দোকান

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে রাজ্যে ফের কার্যকর হচ্ছে ‘ড্রাই ডে’-র বিধিনিষেধ। নির্বাচন কমিশনের (Election Commission of India) নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকান ও বার, যাতে ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

    ভোটের (West Bengal Assembly Election) জন্য ফের বন্ধ হচ্ছে মদের দোকান

    বঙ্গে আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। সেই কারণে ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকেই কার্যকর হচ্ছে নিষেধাজ্ঞা। নির্দেশ অনুযায়ী, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে সংশ্লিষ্ট সমস্ত এলাকায় মদের দোকান ও বার বন্ধ করে দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল পর্যন্ত।

    শুধু তাই নয়, ভোটের ফল ঘোষণার দিন ৪ মে-তেও একই নিয়ম বজায় থাকবে। সেদিনও রাজ্যজুড়ে মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে প্রথম দফার ভোটের জন্য ২০ এপ্রিল থেকেই একই ধরনের নিষেধাজ্ঞা জারি হয়েছিল। প্রথম দফার ভোটের সময় যদিও গোটা রাজ্যেই এই নিয়ম কার্যকর ছিল।

    Few hours left! Liquor shops will be close for West Bengal Assembly Election

    আরও পড়ুন : প্রথম দফার ভোটে ৪০ হাজারেরও বেশি বুথে কোথাও পুনর্নির্বাচন নয়, জানাল নির্বাচন কমিশন

    তবে এই সময়ের মধ্যে মদ উৎপাদনের কাজ পুরোপুরি বন্ধ থাকছে না। সংশ্লিষ্ট কারখানাগুলি খোলা থাকবে এবং প্রয়োজনীয় পণ্য পরিবহণের অনুমতিও থাকবে। কিন্তু ভোটের দিন ২৯ এপ্রিল এবং ফল ঘোষণার দিন ৪ মে-এই দুই দিন কারখানাগুলিও সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে সকলকে এই নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    Himanta Biswa Sharma Live: সাংবাদিক বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা | BJP West Bengal
    Next Article
    ভোটের ৪৮ ঘণ্টা আগে বাইক বন্ধ? নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment