Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড, সল্টলেকে রোগী সরানোর তৎপরতা—মোতায়েন দমকল

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো খাস কলকাতায়। সল্টলেকের আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ডের ঘটনায় যথারীতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তাছাড়াও হাসপাতালের মধ্যে আর কেউ আটকে রয়েছে কিনা সেই বিষয়ক খতিয়ে দেখা হচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

    আগুনে গ্রাস আনন্দলোক হাসপাতাল, সল্টলেকে তৎপর দমকল (Anandalok Hospital)

    হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী, অপারেশন থিয়েটারের এসি মেশিনের বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, সল্টলেক করুণাময়ীর কাছে আনন্দলোক (Anandalok Hospital) বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকাল ১০ টার কিছু পরেই হঠাৎ করে হাসপাতালের একটা অংশ থাকে আগুন বের হতে দেখা যায়।

    Anandalok Hospital engulfed in flames fire service active in Salt Lake

    আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপল মণিপুর! প্রভাব পড়ল গুয়াহাটিতেও, আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা

    মুহূর্তের মধ্যে এটা ভয়াবহ আকার নেয়। পাশাপাশি একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এমনকি হাসপাতালে রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে সৃষ্টি হয় তীব্র আতঙ্কে। পড়ে যায় তাড়াহুড়ো। এই ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিচে নিরাপদ স্থানে নামিয়ে নিয়ে আসা হয়।

    অন্যদিকে খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। তবে ততক্ষণ হাসপাতালে দোতালায় থাকা অপারেশন থিয়েটারের একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন আহতদের খবর পাওয়া যায়নি।

    কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশের ভবনগুলিতে আগুন ছড়িয়ে পড়া প্রবল আশঙ্কা সৃষ্টি হয়। পাশাপাশি এই অগ্নিকাণ্ডের পর প্রাণভয়ে ছোট ছোট করতে শুরু করেন রোগীর আত্মীয়রা। এবং এই অগ্নিকাণ্ডের ফলে শ্বাসকষ্ট শুরু হয় রোগীদের।

    তবে এই ঘটনার পর বহু রোগীকে রাস্তায় বসে থাকতে হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর চোখে মুখে এই ঘটনা ছাপ স্পষ্ট রয়েছে। পাশাপাশি হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, এই ঘটনার পরে দ্রুত সমস্ত রোগীকে বের করে আনা হয়। অন্তত কুড়িজনকে নিরাপদে সরানো হয়েছে। পাশাপাশি সবাই সুরক্ষিত ও সুস্থ রয়েছে বলে দাবি ওই কর্মীর (Anandalok Hospital)।

    Click here to Read More
    Previous Article
    Nandigram: যারা জীবন দিলো...শহীদদের খোঁজ নেওয়ার সময় নেই মমতার | Nandigram Andolon 2007 Documentary
    Next Article
    আজ সন্ধ্যা থেকেই ঝাঁপ ফেলবে সমস্ত মদের দোকান, কতদিন চলবে ড্রাই ডে?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment