Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ সন্ধ্যা থেকেই ঝাঁপ ফেলবে সমস্ত মদের দোকান, কতদিন চলবে ড্রাই ডে?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: আর দুদিন পরেই প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে রাজ্যে। মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ভোট। আর এবার নির্বাচন অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বন্ধ থাকছে মদের (Alcohol) দোকান। ইতিমধ্যেই প্রোটোকল ঘোষণা করে দিয়েছে কমিশন।

    ভোটের জন্য বাংলায় বন্ধ মদের (Alcohol) দোকান

    আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ রয়েছে রাজ্যে। কমিশনের তরফে জানানো হয়েছে, ২৩ এপ্রিল যে সমস্ত জেলায় ভোট রয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকেই সেখানে সমস্ত মদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ১৭ টি জেলার ১৫২ টি আসনে রয়েছে ভোট। যে আসনগুলিতে ভোট রয়েছে সেখানে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত অর্থাৎ ৪৮ ঘন্টা মদ কেনাবেচা বন্ধ থাকবে।

    Alcohol shops will be closed in West Bengal from today

    কতক্ষণ আগে বন্ধ হবে দোকান: কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি কেন্দ্রে ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এফএল অফ শপের পাশাপাশি সমস্ত হোটেল, রেস্তোরাঁতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মদের উপরে। এদিকে প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ৪৮ ঘন্টা আগেই মদের দোকান বন্ধ করে দেওয়া হবে।

    আরও পড়ুন : মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা! আরজি করের পর রুবি হাসপাতালে ‘সঞ্জয়’, অভিযোগ ঘিরে তোলপাড়

    দ্বিতীয় দফাতেও এক নিয়ম: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সেইমতো ২৭ এপ্রিল সন্ধ্যা ছটার পর থেকে মদ (Alcohol) কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রথম এবং দ্বিতীয় দুই দফার ক্ষেত্রেই এই দেড় দিন ড্রাই ডে হিসেবে উল্লেখ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

    আরও পড়ুন : নাসিকের TCS-এর পর এবার এই শহর! NGO-র আড়ালে ধর্মান্তরণের অভিযোগ, গ্রেফতার মালিক

    আগামী ৪ মে ভোটের রেজাল্ট উপলক্ষে পূর্ণ দিবস বন্ধ থাকবে মদের দোকান। কমিশনের বিবৃতি অনুযায়ী, ১৯৫১ সালের Representation of the People Act ১৩৫ সি ধারার অধীনে ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৪৮ ঘন্টা আগে কোনও ধরণের মদ বা মাদক জাতীয় দ্রব্য বিক্রি বা সরবরাহ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকবে।

    Click here to Read More
    Previous Article
    আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড, সল্টলেকে রোগী সরানোর তৎপরতা—মোতায়েন দমকল
    Next Article
    শেষ মুহূর্তে কড়া নির্দেশিকা! কমিশনের কোন কথায় চাপে রাজ্য পুলিশ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment