Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আমার পরিবারের সদস্য’, ‘ওঁর শরীরে হিন্দু রক্ত বইছে’, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : সদ্য মিটেছে প্রথম দফার ভোট। আগামী ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে প্রচারের ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সমর্থনে জনসভা করেন তিনি। আর সেখানেই চাঞ্চল্যকর মন্তব্য করেন মমতা।

    ফিরহাদের (Firhad Hakim) হয়ে প্রচারে মমতা

    বরাবরই মমতার ‘প্রিয়’ মানুষ ফিরহাদ ওরফে ববি হাকিম। তাঁর জন্য প্রচারে এসে মমতা বলেন, ‘ববিকে ভোট দেবেন নাকি দেবেন না? আপনারা যদি ববিকে না ভোট দেন তাহলে ববি আমার জায়গায় কাজ করবে কেন?’ এরপরেই তিনি বলেন, হিন্দু রক্ত বইছে ফিরহাদ হাকিমের শরীরে।

    Mamata Banerjee said firhad hakim has hindu blood

    কী বললেন মমতা: মমতা বলেন, ‘ওঁর মা ব্রাহ্মণ ছিলেন আর ওঁর বাবা মুসলিম। এমনটা দেখেছেন কখনও? ওঁর শরীরে হিন্দুরও রক্ত বইছে আর মুসলিমেরও।’ তিনি আরও বলেন, ফিরহাদ (Firhad Hakim) তাঁর মাকে রক্ত দিয়েছিলেন। প্রাণ বাঁচিয়েছিলেন তাঁর মায়ের। এমনকি তাঁর মা যখন মারা গেলেন তখনও অনেক কিছু সামলেছিলেন ববি।

    আরও পড়ুন :  মুখে দিলেই শরীর ঠাণ্ডা, রেস্তোরাঁ স্টাইল ম্যাঙ্গো লস্যির রেসিপি দেখে নিন

    হিন্দু রক্ত বইছে: মমতার কথায়, ফিরহাদ তাঁর পরিবারের সদস্য। তাঁর মা মারা যাওয়ার সময় তিনি ববিকে বলেছিলেন, ‘তুই গিয়ে বন্দোবস্ত কর, আমি সকলের সঙ্গে থাকি। গরিব হোক বা যে সম্প্রদায়ের হোক সকলেই আমার কাছে সমান। সংকীর্ণ রাজনীতি কখনও করিনি’।

    আরও পড়ুন : ঝিঙে পেট রাখবে ঠাণ্ডা, গরমের দুপুরে বানিয়ে ফেলুন মুগ পোস্ত, রইল রেসিপি

    একই সঙ্গে প্রচারে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, বিজেপিকে একটাও ভোট নয়। এসআইআরের পর এনআরসি হবে। বাংলায় এনআরসি, ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না।

    Click here to Read More
    Previous Article
    দ্বিতীয় দফার ভোটে কত আসন পাবে বিজেপি, জানিয়ে দিলেন অমিত শাহ
    Next Article
    অনুশীলন চলাকালীন মুখে বলের আঘাত! হাসপাতালে ভর্তি দিল্লি ক্যাপিটালসের তরুণ খেলোয়াড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment