Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অনুশীলন চলাকালীন মুখে বলের আঘাত! হাসপাতালে ভর্তি দিল্লি ক্যাপিটালসের তরুণ খেলোয়াড়

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে IPL ২০২৬-এর লড়াই। যেখানে শনিবার ৩৫ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে, দিল্লি (Delhi Capitals) এবং পাঞ্জাব। যদিও, এই ম্যাচের আগেই দিল্লি ক্যাপিটালসের একজন তরুণ খেলোয়াড় গুরুতর আহত হন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অনুশীলন চলাকালীন দিল্লি ক্যাপিটালসের তরুণ ব্যাটার সাহিল পারিখের মুখে বল লাগে। এমতাবস্থায়, যন্ত্রণায় তিনি রীতিমতো কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    হাসপাতালে ভর্তি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) এই তরুণ খেলোয়াড়:

    এদিকে, স্বাভাবিকভাবেই এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে দিল্লি শিবির। মূলত, পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের ঠিক আগে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস অনুশীলন করছিল। সেই সময়ে গুরুতর চোটের সম্মুখীন হন আঠারো বছর বয়সী এই ব্যাটার।

    জানা গিয়েছে যে, আচমকাই এই চোটের কারণে সঙ্গে সঙ্গে অনুশীলন কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং মেডিক্যাল স্টাফ তাৎক্ষণিকভাবে মাঠেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন। এরপর সাহিলকে দ্রুত অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুন: শিরোপা জেতার পরেও কেন শ্রেয়স আইয়ারকে বাদ দিল KKR? রাখঢাক না রেখে কী জানালেন প্রাক্তন কোচ?

    ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে সাহিলকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তাঁকে দিল্লির একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ফ্র্যাঞ্চাইজিটি তাঁর আঘাতের তীব্রতা সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে, প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে যে, সাহিলের বেশ কয়েকটি ডায়াগোনস্টিক স্ক্যান করা হয়েছে।

    আরও পড়ুন: দেশজুড়ে বুলেট ট্রেন চালু করার জন্য কেন্দ্রের ব্যাপক প্রস্তুতি! সামনে এল মেগা প্ল্যান

    জানিয়ে রাখি যে, ২০২৫-এর নিলামে এই বাঁহাতি ওপেনারকে ৩০ লক্ষ টাকায় কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। শনিবার বিকেলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আসন্ন ম্যাচের আগে সাহিল পারেখ দলের সঙ্গে অনুশীলন করছিলেন। সেই সময়ে চোট লাগে তাঁর। এমতাবস্থায়, ক্রিকেট অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

    Click here to Read More
    Previous Article
    ‘আমার পরিবারের সদস্য’, ‘ওঁর শরীরে হিন্দু রক্ত বইছে’, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার
    Next Article
    কেন্দ্রের হয়ে কাজ করছেন? স্ট্রং রুমে ক্যামেরা অফ নিয়ে সরব বায়রন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment