বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনি আজ কোনও কাজে প্রত্যেকের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রিয়জনদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে মিস করতে পারেন। আপনি আজ একটি সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে শোয়ার জন্য মাদুর ব্যবহার করুন।
বৃষ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ কিছু নতুন ধারণা পেতে পারেন। যেদিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের গোপন তথ্যগুলি বেশি কাউকে জানিয়ে দেবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটু চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কিছু সৃজনশীল কাজ করতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কম বয়সী কন্যাদের উদ্দেশ্যে টক খাবার (যেমন লেবু, তেঁতুল বা টক ফুচকা) বিতরণ করুন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয় অবশ্যই সতর্ক থাকুন। এর পাশাপাশি, আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের একজন প্রবীণ ব্যক্তির সাহায্যে আজ আপনি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি আজ অনেকটা সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে প্রশংসা পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার করা কোনও কাজের কৃতিত্ব আজ অন্য কাউকে নিতে দেবেন না। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে একদিন নুন ছাড়া খাবার খান।
কর্কট রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার যদি কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অবশ্যই মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের একটি গোপন খবর জানতে পেরে আজ আপনি অবাক হয়ে যাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিজের ঘরে ইষ্টদেবের রুপোর মূর্তি স্থাপন করে তাঁর পুজো করুন।
সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে ছিলেন তাঁরা আজ আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়ে একটি সমস্যার সমাধান করে ফেলতে পারেন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গৃহদেবতার সোনার বা ব্রোঞ্জের মূর্তি একটি ধর্মীয় স্থানে অর্পণ করুন।
কন্যা রাশি: আপনার বন্ধুরা আজ আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের উচ্চ আধিকারিকদের বাড়িতে আমন্ত্রণের পক্ষে এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাধু অথবা প্রতিবন্ধীদের খাটিয়া অর্পণ করুন।

তুলা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাঁদের পরিবারের সেইসব সদস্যদের থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। আপনি আজ কোনও কাজে পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। এই রাশির ব্যবসায়ীদের আজ সচেতন থাকতে হবে। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে ভগবানের কৃপা বলে মনে করুন এবং নিজের মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। বাড়িতে আজ হঠাৎ করেই অতিথিদের আগমন ঘটবে। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পেতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে এই রাশির কিছুজন ক্লান্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আপনার পকেটের সবুজ রঙের রুমাল রাখুন বা সবসময় নিজের কাছে সেটি রাখুন।
ধনু রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আজ আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। জীবনসঙ্গীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদক দ্রব্য গ্রহণ এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন। এর ফলে বুধের খারাপ প্রভাবও কেটে যাবে এবং আর্থিক দিক থেকে উন্নতি হবে।
আরও পড়ুন: নিষিদ্ধ মাদক সেবন করেই খেলেছেন T20 বিশ্বকাপ? ডোপ টেস্টে ব্যর্থ হলেন পাকিস্তানের তারকা খেলোয়াড়
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। আজ আপনি আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেদিকে সমাধানের চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় রাখবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন সাদা রঙের পোশাক পরিধান করুন।
আরও পড়ুন: চিন্তা নেই! ভোটের পরেও বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম, আমজনতাকে স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?
কুম্ভ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। এর পাশাপাশি আপনি কোনও বিনোদনমূলক কাজকর্মে ব্যস্ত থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও পারিবারিক অনুষ্ঠান অথবা শুভ অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একে অপরের প্রতি হিংসা এবং ঈর্ষা ত্যাগ করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভালো ধারণা এবং পরিকল্পনা পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যস্ততার কারণে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে রুপোর পাত্রে জল পান করুন।
Previous Article
গাড়ি ভর্তি ইভিএম পাকড়াও, ভোটের শেষবেলায় গুরুতর অভিযোগ সাংসদ সৌমিত্র খাঁ-র
Next Article
ইন্দ্রনীলের পাশে দাঁড়িয়ে গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়