Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১১ এপ্রিল, বড়সড় সুখবর পাবে এই চার রাশি

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বন্ধুদের সঙ্গে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলে সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পারিবারিক সমস্যাগুলির দিকে অবশ্যই নজর দিন। আপনি আজ আপনার ভালোবাসার মানুষকে মিস করতে পারেন। যাঁদের সঙ্গে থাকলে আপনার সময় খারাপ কাটে তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। আপনি আজ পরিবারের একজন বয়স্ক তথা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একজন অভাবী মহিলাকে দুধের প্যাকেট দান করুন।

    বৃষ রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার আজ একজন আকর্ষণীয় ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি সিনেমা দেখতে পারেন। পরিবারের একজন বয়স্ক তথা অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একজন ব্রাহ্মণকে কাঁচা হলুদ, ৫ টি অশ্বত্থ পাতা, ১.২৫ কেজি হলুদ শস্য, কেশর, সূর্যমুখী ফুল এবং হলুদ কাপড় দান করুন।

    মিথুন রাশি: আপনি আজ অন্যকে সাহায্য করতে করতে ক্লান্ত হতে পারেন। আপনি যদি একজন পড়ুয়া হন এবং বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কটের কারণে আপনার চিন্তা বৃদ্ধি হতে পারে। বাচ্চাদের কাছ থেকে আজ আপনি একটি চমকপ্রদ খবর পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অবসর সময়ে একটি সিনেমা দেখতে পারেন। যদিও, সেই সিনেমাটি আপনার পছন্দ হবে না। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কুকুরকে রুটি খেতে দিন।

    কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোথাও কেনাকাটা করতে গিয়ে আপনি আজ নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে সেই কাজের ফলাফল এবং প্রভাব অবশ্যই বিশ্লেষণ করার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে কেশরের তিলক লাগান।

    সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলা অথবা অন্য কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। যাঁরা তাঁদের আত্মীয়ের কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন তাঁদের আজ সেই অর্থ ফেরত দিতে হবে। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে অবশ্যই সংযত হতে হবে। আপনি আজ আপনার বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি গোছানোর পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে অবসর সময় পাবেন না। আপনি আজ দীর্ঘক্ষণ বিশ্রাম নিতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিম অথবা বটগাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভেজা মাটির তিলক কপালে পরুন।

    কন্যা রাশি: আপনি আজ মানসিক চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। যার ফলে আপনি মানসিক শান্তি পাবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিশেষ একজনের সঙ্গে আজ আপনার ক্যান্ডেল লাইট ডিনারের সম্ভাবনা রয়েছে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার বাড়িতে একটি পাত্রে গঙ্গাজল রেখে তার মধ্যে রুপোর মুদ্রা ডুবিয়ে রাখুন।

    Ajker rashifal todays horoscope 11 April 2026.

    তুলা রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। আপনি আজ আপনার ভালবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে একটি বিশেষ ফোন কল পেতে পারেন। আপনি আজ অবসর সময়ে একটি সৃজনশীল কাজ করার পরিকল্পনা করলেও তা সম্ভব হবে না। প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অসুস্থ ও মুমূর্ষু রোগীদের সেবা করুন।

    বৃশ্চিক রাশি: বাড়িতে আজ হঠাৎ করেই অতিথিদের আগমন ঘটবে। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আজ আপনি একজন বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করে কিছু সমস্যার সমাধান পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি কালচে-নীল কাপড়ের মধ্যে সাতটি গোল মরিচ, সাতটি কালো ছোলা এবং একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা কোনও নির্জন স্থানে গিয়ে মাটির তলায় পুঁতে দিন।

    ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে, আপনার শরীর প্রভাবিত হতে পারে। আপনি আজ কিছু সামাজিক কাজকর্ম এবং দান-ধ্যানে অংশগ্রহণ করতে পারেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষের খামখেয়ালী আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই একটি কমলা রঙের কাচের বোতলে জল ভরে রেখে তা পান করুন।

    আরও পড়ুন: বাবার স্বপ্নপূরণ করতে হন ক্রিকেটার! KKR-এর বিরুদ্ধে ম্যাচ জেতানো মুকুলের লড়াই চমকে দেবে

    মকর রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। যাঁরা শুধুমাত্র ঋণের জন্য আপনার কাছে আসেন তাঁদেরকে অপেক্ষা করুন। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষের সঙ্গে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তাঁরা কিছু স্মরণীয় স্মৃতি উপহার হিসেবে পাবেন। আজ অবশ্যই আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। প্রতিদিন এক কাজ করার জন্য আপনি মানসিক দিক থেকে ক্লান্ত হতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের মন্দিরে দূর্বা অর্পণ করুন।

    আরও পড়ুন: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে ঐতিহাসিক পরিবর্তন করছেন জয় শাহ! এবার ‘এন্ট্রি’ নেবে এই ৩ টি দল

    কুম্ভ রাশি: কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। জমি বা কোনও সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে আজ অবশ্যই সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে থাকা অবসর সময়টি ভালোভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিশেষ কারোর সঙ্গে আজ আপনার ক্যান্ডেল লাইট ডিনারের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অভাবী ব্যক্তিদের উদ্দেশ্যে কালো রঙের কম্বল অর্পণ করুন।

    মীন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁদের এবার ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হতে হবে। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। অংশীদারদের সঙ্গে অবশ্যই ভালো আচরণ করুন। কাউকে দিয়ে কোনও কাজ করালে আজ অবশ্যই সেই বিষয়ে সতর্ক থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই খাঁটি রুপোর বালা পরুন।

    Click here to Read More
    Previous Article
    'দমদমে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, ওটা প্রতিযোগিতা' বললেন দমদমের কাউন্সিলর সুরজিৎ রায় চৌধুরী
    Next Article
    ৯১ লক্ষ নাম বাদ! বঙ্গের ভোটার তালিকা কি ফের খুলবে সুপ্রিম কোর্ট?

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment