Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বাদ পড়বেন টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়রা? কী ভাবছে BCCI?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশের ক্রিকেট অনুরাগীরা মেতে রয়েছেন IPL ২০২৬-এ। এদিকে, IPL শেষ হতে না হতেই উত্তেজনা আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের প্রস্তুতি শুরু হয়ে যাবে টিম ইন্ডিয়ার (Team India)। এই আবহেই ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পন্ন হতে চলা সেই টেস্ট ম্যাচের প্রসঙ্গে এবার একটি বড় খবর সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে এই ম্যাচ থেকে বাদ দেওয়া হবে। এই সিদ্ধান্তের নেপথ্যে আসল উদ্দেশ্য হল ওই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া। IPL ২০২৬ আগামী ৩১ মে পর্যন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে, নির্ধারিত সূচি অনুযায়ী, ভারত-আফগানিস্তান টেস্টটি আগামী ৬ থেকে ১০ জুন পর্যন্ত নিউ চণ্ডীগড়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অর্থাৎ, IPL ২০২৬ শেষ হওয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট শুরু হওয়ার মধ্যে খুব বেশি সময়ের ব্যবধান নেই।

    আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে টিম ইন্ডিয়ার (Team India) তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সম্ভাবনা:

    ইতিমধ্যেই টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, BCCI এবং টিম ম্যানেজমেন্ট IPL ২০২৬ চলাকালীন টিম ইন্ডিয়ার সিনিয়র খেলোয়াড়দের ওয়ার্কলোডের ওপর নিবিড়ভাবে নজর রাখছে। শীর্ষ খেলোয়াড়দের ওয়ার্কলোড বজায় রাখতে, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট থেকে তাঁদের বাদ দেওয়া হতে পারে।

    The possibility of resting these star players of Team India.

    টাইমস অফ ইন্ডিয়ার মতে, ম্যানেজমেন্ট এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে বিষয়টি বিবেচনাধীন রয়েছে। এদিকে, ইতিমধ্যেই জানা গিয়েছে যে, এই টেস্টের পয়েন্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC)-এ যুক্ত হবেনা। এমতাবস্থায়, এই টেস্টে ভারতের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছিল। তবে, এবার জানা যাচ্ছে যে, এই ম্যাচে একাধিক তারকা খেলোয়াড় অংশগ্রহণ নাও করতে পারেন।

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেও হরমুজ অতিক্রম করেছে কতগুলি ভারতীয় জাহাজ? জানাল সরকার

    কোন খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হতে পারে: এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দল থেকে কোন খেলোয়াড়দের বাদ দেওয়া হতে পারে? অনুমান করা হচ্ছে যে, এর মধ্যে থাকতে পারেন শুভমান গিল, জসপ্রীত বুমরাহর মতো তারকা খেলোয়াড়রা। এছাড়াও, যাঁরা নিয়মিত ODI ও টেস্ট উভয় ফরম্যাটেই খেলেন সেই খেলোয়াড়দেরও বিশ্রাম দেওয়া হতে পারে। এছাড়াও, যেসব দলের খেলোয়াড়রা IPL ২০২৬ প্লে-অফে পৌঁছবেন, সেইসব সিনিয়র খেলোয়াড়দেরও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে। তবে, কিছু সিনিয়র খেলোয়াড়ের দল প্লে-অফে উঠতে ব্যর্থ হলে তাঁদের খেলার অনুমতি দেওয়া হতে পারে। যদিও, এই সমস্ত শর্ত বর্তমানে বিবেচনাধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত ম্যানেজমেন্টের হাতেই থাকবে।

    আরও পড়ুন: গ্রীষ্মের ছুটিতে ভিড় সামলাতে ‘মেগা প্ল্যান’ রেলের! কনফার্ম টিকিট নিয়ে আর নেই চিন্তা

    নতুনরা পাবেন সুযোগ: এমন পরিস্থিতিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট থেকে যদি কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়, তবে তাদের জায়গায় কিছু তরুণ খেলোয়াড় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। মনে করা হচ্ছে যে নির্বাচকরা গুরনুর ব্রার থেকে শুরু করে দেবদত্ত পাডিক্কাল, আকিব নবী, মানব সুথার, এবং হর্ষ দুবের মতো খেলোয়াড়দের সুযোগ দিতে পারেন। নির্বাচকরা ঘরোয়া ক্রিকেট চলাকালীন এই খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন।

    Click here to Read More
    Previous Article
    দিল্লির বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি অভিষেকের! বিরাট কোহলিকে দিলেন টেক্কা
    Next Article
    অশোক দিন্দার হয়ে ভোট চাইছেন ক্রিস গেইল! বললেন 'ভোট ফর অশোক দিন্দা'

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment