Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৪ টি গাড়ির মালিক, রয়েছে ৬ কোটির দেনা, কত সম্পত্তি সোহমের ?

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক : নির্বাচনের আবহে প্রার্থীদের হলফনামা প্রকাশ্যে আসতেই তাঁদের সম্পত্তির খতিয়ান ঘিরে চর্চা তুঙ্গে। কে কত সম্পদের মালিক, কার কত ঋণ—এই সমস্ত তথ্যই এখন ভোটারদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সম্পত্তির বিস্তারিত হিসাব।

    সোহমের (Soham Chakraborty) সম্পত্তির খতিয়ান

    বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ থেকে রাজনীতির মঞ্চ—দুই ক্ষেত্রেই নিজের উপস্থিতি দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন তিনি। এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নদিয়ার করিমপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। প্রচারের ময়দানেও যথেষ্ট সক্রিয় এই তারকা প্রার্থী। স্বাভাবিকভাবেই তাঁর আর্থিক অবস্থান নিয়েও মানুষের কৌতূহল তুঙ্গে।

    সোহম চক্রবর্তীর মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় যে তথ্য উঠে এসেছে, তা অনুযায়ী সোহমের হাতে নগদ ছিল ৩৬ হাজার ৭৭৮ টাকা। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিনিয়োগ মিলিয়ে তাঁর মোট আর্থিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩৪ লক্ষ ৫ হাজার ২৬০ টাকা।

    গাড়ির প্রতি সোহমের বিশেষ আগ্রহ লক্ষ করা যায়। চারটি গাড়ির মালিক তিনি, যার সম্মিলিত বাজারমূল্য প্রায় ৭৮ লক্ষ ৮১ হাজার ৬৯৮ টাকা। পাশাপাশি সোনার গয়নাও রয়েছে তাঁর সংগ্রহে মোট ১১৩.৮৯ গ্রাম, যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৮৭ হাজার ৮৯০ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির মোট মূল্য ২ কোটি ২৮ লক্ষ ১১ হাজার ৬২৬ টাকা।

    ঋণের পরিমাণও কম নয় তৃণমূল প্রার্থীর,মোট ৬ কোটি ২৪ লক্ষ ৮৭ হাজার ৬৮১ টাকার দেনা রয়েছে তাঁর নামে। স্থাবর সম্পত্তির নিরিখে তার কোনো জমি নেই, তবে দুটি বাড়ির মালিক তিনি, যার সম্মিলিত বাজারমূল্য ২ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ৯১৯ টাকা।

    4 cars, debt of 6 crores, how much property does Soham Chakraborty have

    আরও পড়ুন : আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা

    অন্যদিকে, সোহমের স্ত্রীর সম্পত্তির পরিমাণ ব্যাঙ্ক সঞ্চয় ও বিনিয়োগ মিলিয়ে ১০ লক্ষ ৩৮ হাজার ৪৭৫ টাকা। স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও জমি বা বাড়ির মালিকানা নেই। নির্বাচনের ময়দানে সোহম চক্রবর্তী‌র নির্বাচনী (Soham Chakraborty) লড়াই যেমন নজর কাড়ছে, তেমনই তাঁর সম্পত্তির এই খতিয়ানও সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    শারীরিক অক্ষমতাকে জয়! মোদীর সভায় বিজেপি কর্মীর অনন্য উপস্থিতি নজর কাড়ল
    Next Article
    ভোটাধিকার মৌলিক নয়! বিরাট রায় সুপ্রিম কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment