Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৪ মে নৈশভোজ, এজলাসেই কমিশনের আইনজীবীকে আমন্ত্রণ কল্যাণের, কী বললেন বিচারপতি বাগচী?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে (Supreme Court) দাঁড়িয়েই নির্বাচন কমিশনের আইনজীবীকে ৪ মে নৈশভোজের আমন্ত্রণ জানান তৃণমূলের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি জানান, ২৭ লক্ষ আবেদনের মধ্যে মাত্র ১৩৬ টির নিস্পত্তি হয়েছে। এ বিষয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, এর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে।

    ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্ট সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি

    বৃহস্পতিবার প্রথম দফার ভোট হয়েছে রাজ্যে। কার্যত রেকর্ড ভোট পড়েছে এবার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এজলাসে এদিন বলেন, এবার ৯২ শতাংশ ভোট পড়েছে। এমনকি পরিযায়ী শ্রমিকরাও এসে ভোট দিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীও বলেন, কোনও হিংসার ঘটনা এবার ঘটেনি।

    Kalyan Banerjee invited commission advocate in supreme court

    কী বললেন প্রধান বিচারপতি: প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘একজন ভারতীয় নাগরিক হিসেবে ভোটদানের হার দেখে আমি খুবই খুশি। মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করে তখন গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে।

    আরও পড়ুন : প্রিসাইডিং অফিসারের ভুলে ইভিএম মেশিন বিকল, তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

    নৈশভোজের আমন্ত্রণ কল্যাণের: অন্যদিকে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল (Supreme Court) তুষার মেহতা বলেন, ৯২ শতাংশ ভোট পড়া ঐতিহাসিক। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের উপরে নির্বাচন শান্তিপূর্ণ ছিল। তিনি আরও বলেন, কেন্দ্রীয় বাহিনী খুব ভালো কাজ করেছে।

    আরও পড়ুন : লাগবে না ভোটার স্লিপ, বাড়ি বসেই এই পদ্ধতিতে জেনে নিন নিজের পার্ট এবং সিরিয়াল নম্বর

    এদিন এজলাসে দাঁড়িয়েই কমিশনের আইনজীবীকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘৪ মে নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছি’। একথা শুনেই বিচারপতি বাগচী বলেন, ‘উনি যদি আগে কলকাতায় আসতেন, তাহলে সেই দায়িত্ব আমারই থাকত’।

    Click here to Read More
    Previous Article
    অভয়ার মা’য়ের মাথায় হাত রেখে আশ্বাস মোদীর
    Next Article
    মা একটু হরলিক্স দাও..প্রচারে সোহমকে হরলিক্স দিলেন তৃণমূল কর্মীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment