Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘২৫ শতাংশ মতো অনেক দিন আগে..,’ DA নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দফার বিধানসভা ভোট হয়ে গিয়েছে। তবে এখনও অধরা ৪% মহার্ঘ ভাতা। ফেব্রুয়ারী মাসে বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। বর্ধিত ভাতা ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। তবে এখনও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন।

    ডিএ ইস্যুতে বিস্ফোরক মমতা | Dearness Allowance

    সম্প্রতি আমডাঙার এক জনসভা থেকে ডিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আশ্বাস দেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী বলেন, “৪ শতাংশ ডিএ বাড়িয়েছি বাজেটে। এখন ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফাইনান্স সেক্রেটারি পাঠিয়েছেন। আর ইলেকশন কমিশন চেপে রেখে দিয়েছে। না হলে ২৫ শতাংশ মতো অনেক দিন আগে পেয়ে যেতেন।”

    মমতা আরও বলেন, ” এই মাসেই মাইনের সঙ্গে এই টাকা আপনারা পেয়ে যাবেন আমরা কথা দিচ্ছি।” এর আগে মঙ্গলবার ব্যারাকপুরের জনসভা থেকে মমতা বলেন, “বাজেটে বলেছিলাম ৪ শতাংশ ডিএ দেব। কিন্তু নির্বাচন কমিশন সেই ফাইল আটকে রেখেছে।” কমিশনকে কাঠগড়ায় তুলে তাদেরকে মুখ্যমন্ত্রীর বার্তা, “আমি বলব, সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ুন। এটা আপনাদের কাছে যাওয়ারই কথা নয়, কারণ এটি ভোটের আগের ঘোষণা।”

    আরও পড়ুন: গতকালই রেকর্ড! ৯০% ছাড়াল ভোট, হঠাৎ এত বাড়ল কেন? জানালেন CEO মনোজ আগরওয়াল

    সেই সময়ও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ইতিমধ্যেই ২৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে। নতুন করে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ এপ্রিল মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মীরা পাবেন। আমি যা কথা দিই, তা রাখি।”

    dearness allowance(168)

    উল্লেখ্য, বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। বাজেটের ঘোষণায় জানানো হয়েছিল, বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বলা হয়েছিল বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন সরকারি কর্মীরা। তবে এখনও অবদি সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি।

    Click here to Read More
    Previous Article
    প্রিসাইডিং অফিসারের ভুলে ইভিএম মেশিন বিকল, তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
    Next Article
    ‘আলুর চিপস কারখানা হবে’, হুগলিতে আলু চাষিদের জন্য বড় প্রতিশ্রুতি শাহর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment