Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১ এপ্রিল থেকে একটিমাত্র ভুলেই বাতিল হবে PAN কার্ড! নতুন নিয়মে বাড়ছে কড়াকড়ি, জানুন বিস্তারিত

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: আধার কার্ডের মতন অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যানকার্ড (Pan Card)। আর এইবার প্যান কার্ডের নিয়মে বড়সড় পরিবর্তন এসেছে। চলতি মাসের ১ তারিখ থেকে এই পরিবর্তনগুলো করা হয়েছে। অর্থাৎ এবার থেকে যারা নতুন প্যান কার্ড তৈরি করবেন, তাদের এই গাইডলাইন অবশ্যই মেনে আবেদন করতে হবে। এই গাইডলাইন না মানলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। তাই বিস্তারিত নিয়ম গুলো জেনে নিন।

    ১ এপ্রিল থেকে PAN কার্ডে কড়া নিয়ম, এই ভুলে পড়বেন বড় সমস্যায় (Pan Card)

    যাদের প্যানকার্ড (Pan Card) রয়েছে ও তাতে কোন পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। সেখানে আবেদনকারীরা দেরী করলেও অতিরিক্ত নথি জমা দিতে হবে। পাশাপাশি প্যানকার্ড যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। সেখানে ১০ ডিজিটের একটি অ্যালফানিউমেরিক নম্বর ট্যাক্স বা কর সংক্রান্ত সমস্ত নথি থাকে।

    PAN Card from April 1 strict rules forget this and you will get into big trouble

    আরও পড়ুন: ঘরোয়া রান্নায় রেস্তরাঁর ছোঁয়া! কচুপাতা চিংড়ি বানিয়েই চমকে দিন সবাইকে, প্রণালী রইল

    ব্যাঙ্ক থেকে শুরু করে আয়কর জমা দেওয়া। পাশাপাশি বড় আর্থিক লেনদেন ও বিজনেস রেজিস্ট্রেশন এর জন্য এই প্যান কার্ডের প্রয়োজন হয়। তার ওপর এই নতুন নিয়মে এসেছে একাধিক পরিবর্তন। যেখানে আগে প্যান কার্ড আবেদন করার জন্য শুধুমাত্র আধার কার্ড প্রয়োজন হত। তবে ১ এপ্রিল থেকে সেই নিয়মে বদল এসেছে।

    এবার থেকে নতুন প্যান কার্ড তৈরি করার জন্য আধার কার্ডের পাশাপাশি, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের ডকুমেন্টের মতন অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে হবে। পাশাপাশি প্যান কার্ডের যে নাম থাকবে তা অবশ্যই আধার কার্ডে লেখা নামের সঙ্গে মিল থাকতে হবে। যদি কোন তথ্য বা নামের বানান ভুল থাকে তাহলে আপনার আবেদন খারিজ হয়ে যেতে পারে।

    এছাড়াও প্যান কার্ডের আবেদনের ফর্মেও বেশ কিছু বদল নিয়ে আসা হয়েছে। যেখানে এতদিন ফর্মে পূরণ করে নতুন প্যান কার্ডের আবেদন করা যেত। তবে ১ এপ্রিল থেকে তা বদলিয়ে যাচ্ছে। এখন থেকে একটি নতুন ফর্ম আনা হয়েছে। যেখানে ১ এপ্রিল থেকে যারা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন, তাদের এই ফর্মেই আবেদন করতে হবে। পাশাপাশি প্যান কার্ড আপডেটের জন্য নতুন ফর্ম পূরণ করেই আবেদন করতে হবে (Pan Card)‌।

    Click here to Read More
    Previous Article
    বন্দি নিরাপত্তা নিয়ে চিন্তিত আদালত, কী হচ্ছে জেলে? রিপোর্ট তলব হাই কোর্টের
    Next Article
    যুদ্ধবিরতিতে ‘মধ্যস্থতা’ করলেও পাকিস্তানের ওপর নেই ভরসা! কী জানাল ইজরায়েল?

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment