Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাতায়াতে বড় স্বস্তি! মালদহ-বিহার রুটে শুরু স্পেশ্যাল মেমু ট্রেন, রইল টাইমটেবিল

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার মালদাবাসীদের জন্য রয়েছে সুখবর। যাত্রীদের যাতায়াত ব্যবস্থার কথা মাথায় রেখে, মালদহ বিহার রুটে শুরু হল স্পেশাল মেমু ট্রেন (Indian Railways)। এই ট্রেন চালু হবার ফলে মালদহ ও বিহারগামী যাত্রীদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এই ট্রেনটি দক্ষিণবঙ্গের হয়ে ঝাড়খন্ড ও বিহারকে আরও সহজে সংযুক্ত করছে। যার ফলে যাত্রীরা এবার সহজেই যাতায়াত করতে পারবেন। এবার দেখে নিন এই ট্রেনের সময়সূচী।

    রেলের নতুন উদ্যোগ, মালদহ থেকে বিহারে চালু হল মেমু ট্রেন (Indian Railways)

    সূত্রের খবর, ১৩ এপ্রিল থেকে চলাচল করবে ০৩২০৩ ও ০৩২০৪ নম্বর কিউল-মালদহ টাউন-কিউল স্পেশাল মেমু ট্রেন। পাশাপাশি এই পরিষেবা চলবে ১৩ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। মোট ১৮টি ট্রিপে প্রতিদিনই চলাচল করবে এই ট্রেন। এই ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারবেন (Indian Railways)।

    Indian Railways new initiative of railways MEMU train launched from Malda to Bihar

    আরও পড়ুন: গ্যাস পরিষেবায় বড় গণ্ডগোল! শয়ে শয়ে বুকিং বাতিল, বিপাকে ডিস্ট্রিবিউটাররা

    এছাড়াও ট্রেন নাম্বার ০৩২০৪ কিউল-মালদহ টাউন মেমু এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকাল ৬:১০ মিনিটে কিউল থেকে ছাড়বে। একই দিনে বিকেল ৩টায় মালদহ টাউন পৌঁছাবে। অপরদিকে ট্রেন নাম্বার ০৩২০৩ মালদহ টাউন-কিউল মেমু এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি প্রতিদিন বিকেল ৪:০০ মালদহ টাউন থেকে ছাড়বে। যেটা পরের দিন রাত ১:০০ কিউল পৌঁছাবে।

    পাশাপাশি যাত্রা পথে বিশেষ এই ট্রেনটি উভয় দিকেই একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন নিউ ফারাক্কা, বরহারওয়া, সাহিবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর ইত্যাদি স্টেশনে থামবে।

    এই নতুন ট্রেনের বিষয়ে মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানিয়েছেন, অন্যান্য ট্রেনের যাত্রীদের চাপ কমাতে বিশেষ এই সিদ্ধান্ত।তবে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু হওয়ায় মালদহ, ঝাড়খণ্ড ও বিহারগামী যাত্রীদের যাতায়াত সহজ হবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    বড় খবর! দিল্লি থেকে I-PAC-এর ডিরেক্টরকে গ্রেপ্তার করল ED,‌ রাতেই আদালতে পেশ
    Next Article
    মঙ্গল থেকে আবহাওয়ার বড় ‘গেম’! দক্ষিণবঙ্গের ৫ জেলাকে সতর্ক করল আবহাওয়া দপ্তর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment