Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভ্যাপসা গরম থেকে মুক্তি? দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের বৃষ্টি, আজকের আবহাওয়া

    8 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: বৈশাখ মাস পড়তেই খেল দেখাচ্ছে আবহাওয়া। সমানে তাপমাত্রা বাড়ছে। ‘হট অ্যান্ড হিউমিড কন্ডিশন’ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি আরও বাড়বে। একইসাথে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত তাপমাত্রা চরমে থাকলেও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। সোমবার মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সামান্য বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানের মত জেলাগুলিতে। এরপর মঙ্গলবার ও বুধবার শুষ্ক থাকবে ওয়েদার। শুষ্ক আবহাওয়ায় ভ্যাপসা গরম বাড়বে।

    ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। আবার কিছু জায়গায় ৪০ ডিগ্রিও ছাড়িয়েছে তাপমাত্রার গন্ডি। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের দু’দিনে তাপমাত্রার বিশেষ হবে না।

    দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে গরম ও অস্বস্তি চরমে থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। গরমের কারণে সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিস্থিতি বদলাতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    South Bengal Weather

    আরও পড়ুন: বিশ্বজুড়ে নতুন উদ্বেগ! একের পর এক মিসাইল ছুঁড়ছে উত্তর কোরিয়া, কী পরিকল্পনা কিম জং-উনের?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়িতে অধিক বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। চলতি সপ্তাহে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না উত্তরে।

    Click here to Read More
    Previous Article
    বাংলার ভোটে নজিরবিহীন কড়াকড়ি, অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কেন্দ্রীয় বাহিনীর
    Next Article
    পোশাক বিধিতে পরিবর্তন, টিপ-তিলকে আর নিষেধ নেই—নতুন বার্তা লেন্সকার্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment