Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটকেন্দ্র যেন মন্দির! খালি পায়ে হেঁটেই ভোট দিতে এসে চমকে দিলেন বিজেপি প্রার্থী

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যটি প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এদিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন কুশমণ্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী তাপস চন্দ্র রায়। তবে এদিন খালি পায়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি। এ দৃশ্য দেখে কানাঘুষো শুরু হয় ভোটদাতাদের মধ্যে।

    খালি পায়েই ভোট দিয়ে এলেন বিজেপি (BJP) প্রার্থী

    সাদা পাঞ্জাবি, গেরুয়া উত্তরীয় আর কপালে লাল তিলক, এই সাজেই এদিন ভোটকেন্দ্রে পৌঁছান বিজেপি প্রার্থী। কুশমণ্ডি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। তবে এদিন খালি পায়েই হেঁটে বুথে প্রবেশ করেন এই দৃশ্যে চাঞ্চল্য ছড়ায় উপস্থিত জনতার মধ্যে।

    Bjp candidate cast his vote in bare foot

    কী বললেন প্রার্থী: ভোট দিয়ে এদিন তিনি বলেন, এখনও পর্যন্ত তো সবই ঠিকঠাক রয়েছে। তবে ভোট শেষ না হওয়া পর্যন্ত তো কিছু বলা যায় না। সকলকে ভোট দেওয়ার জন্যও অনুরোধ করেন তিনি।

    আরও পড়ুন : হাওড়া থেকে মালদহ, ভোটমুখী বাংলাকে বড় উপহার রেলের

    ভোট দেওয়ার অনুরোধ: এদিন তিনি (BJP) বলেন, ‘সকলকে অনুরোধ করব, আগে ভোটটা দিয়ে দেবেন। তারপর জলপানি। আমাদের কর্মীরা প্রচুর পরিশ্রম করেছেন। এখন ফল পাওয়ার আশা’।

    আরও পড়ুন : ফের বেআইনি জমিতে প্রোজেক্ট? ‘কোন তৃণমূল নেতা…’, বিজ্ঞাপন শেয়ার করে সতর্ক করলেন তরুণজ্যোতি

    প্রসঙ্গত, আজ প্রথম দফায় রাজ্যের ১৬ টি জেলার ১৫২ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় অশান্তির খবরও পাওয়া যাচ্ছে।সকাল ১১ টা পর্যন্ত কমিশনে ২৬০ টি অভিযোগ জমা পড়েছে।

    Click here to Read More
    Previous Article
    বোতাম টিপলেন এক প্রতীকে, ভোট গেল অন্য দলে! বড়ঞা-নন্দীগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ
    Next Article
    বোমাবাজি থেকে EVM হচ্ছে খারাপ! জেলায় জেলায় অশান্তির খবরে মুখ খুললেন সিইও মনোজ আগরওয়াল, বললেন…

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment