Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বোমাবাজি থেকে EVM হচ্ছে খারাপ! জেলায় জেলায় অশান্তির খবরে মুখ খুললেন সিইও মনোজ আগরওয়াল, বললেন…

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ভোটগ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কোথাও ইভিএম বিকল, কোথাও আবার নজরদারির জন্য বসানো সিসি ক্যামেরাও ঠিকমতো কাজ করছে না—এই পরিস্থিতিতে ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

    ভোটে (West Bengal Assembly Election 2026) বিক্ষিপ্ত অশান্তি নিয়ে কী বললেন সিইও

    এই আবহেই সকাল সকাল সিইও দপ্তরে পৌঁছন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথম দফার নির্বাচনী পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান। বিভিন্ন জায়গায় ইভিএম বিকলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।”

    বিশেষ করে মালদার মোথাবাড়ি এলাকায় ইভিএম সমস্যার জেরে ভোটগ্রহণ শুরু না হওয়ায় উত্তেজনা ছড়ায়। এই অভিযোগের প্রেক্ষিতে মনোজ আগরওয়াল জানান, “কমিশনের প্রতিনিধি কড়া পদক্ষেপ করছেন।” উল্লেখ্য, মোথাবাড়ির একটি বুথে প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও ভোটগ্রহণ শুরু না হওয়ায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ ভোটাররা সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভও দেখান বলে জানা গিয়েছে। ভোট দিতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ স্পষ্ট হয়ে ওঠে।

    একইসঙ্গে বেশ কিছু বুথে সিসি ক্যামেরা বিকল থাকার অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। সে বিষয়ে সিইও-র আশ্বাস, “সেটা ঠিক হয়ে যাবে।”
    অন্যদিকে, মুর্শিদাবাদের নওদা এলাকা থেকেও অশান্তির খবর সামনে এসেছে। সেখানে বোমাবাজির অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে মনোজ আগরওয়াল বলেন, “হ্যাঁ, খবর পেয়েছি। খানিকটা দূরে ঘটেছে। কড়া পদক্ষেপ করা হবে।”

    Manoj Agarwal openes up about West Bengal Assembly Election 2026 disruption

    আরও পড়ুন : নিরাপত্তার ঘেরাটোপে শুরু নির্বাচন, প্রথম দফার হেভিওয়েট প্রার্থী কারা ?

    সব মিলিয়ে প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই একাধিক বিঘ্ন ও অশান্তির খবর সামনে এলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেওয়া হয়েছে। এখন দেখার, দিনের বাকি সময়ে ভোটপ্রক্রিয়া কতটা নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

    Click here to Read More
    Previous Article
    ভোটকেন্দ্র যেন মন্দির! খালি পায়ে হেঁটেই ভোট দিতে এসে চমকে দিলেন বিজেপি প্রার্থী
    Next Article
    Narendra Modi Live | প্রথম দফার নির্বাচনের দিনেই কৃষ্ণনগরে মোদির জনসভা, দিলেন বিরাট বার্তা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment