Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের সময় মোবাইল ব্যবহার করা যাবে কি না, জেনে নিন কমিশনের নিয়মাবলি

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: চলছে প্রথম দফার নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যথারীতি তপ্ত হয়ে উঠেছে বাংলা। পাশাপাশি প্রথম ব্যবহার ভোটের সকাল থেকেই দেখা গিয়েছে লম্বা লাইন বুথে (Mobile Phones in Polling Booths)। পাশাপাশি বিক্ষিপ্তভাবে অশান্তির খবর এলে কড়া হাতে সেই সমস্ত দমন করেন কমিশন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন।

    বুথে মোবাইল ব্যবহার নিয়ে কী বিধি, জানুন বিস্তারিত (Mobile Phones in Polling Booths)

    কমিশন সূত্রার খবর অনুযায়ী, বুথে মোবাইল নিয়ে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি এবার ভোটের বুথের চারপাশে তৈরি করা হয়েছে ১০০ মিটারের লক্ষণ গণ্ডি। কেটে দেওয়া হয়েছে সাদা চক দিয়ে দাগ। আর এই লক্ষণ রেখার ভেতর ভোটাররা ছাড়া আর অন্য কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের নথি যাচাইয়ের জন্য ডিএনও এবং একজন সহকারী এই গণ্ডির বাইরে থাকবেন (Mobile Phones in Polling Booths)।

    Mobile Phones in Polling Booths what are the rules regarding the use of mobile

    আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় সুখবর, LPG সরবরাহ বাড়ায় কমল ডেলিভারির টাইম

    পাশাপাশি কমিশনের সূত্রের খবর, এই ১০০ মিটারের গণ্ডির ভেতরে কোনোভাবেই মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া সূত্রের খবর এখনো অনেকেই ভুতের ভেতরে ব্যাগ রাখা থাকছে। যদি কেউ মোবাইল নিয়ে আসেন তাহলে তাকে ওই ব্যাগে মোবাইল রেখে বুথের ভেতরে ঢুকতে হবে।

    মোবাইল নিয়ে ভোট দিতে দেওয়া হয় না। ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না। আর এমন নিয়ম করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য বলেই আগেই জানিয়েছিল কমিশন। আর এবারও সেই নিয়ম কঠোরভাবে মেনে চলা হবে। এ দিন জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে ৮৫ ঊর্ধ্ব যে কোনও মানুষ ও বিশেষভাবে সক্ষমরা বাড়ি বসেই ভোট দিতে পারবেন। তাঁদের জোর করে আর যেতে হবে না ভোট কেন্দ্রে।

    পাশাপাশি পুরো বিষয়টি তদারকি করছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ ভোট দেওয়ার সময় তার কাছে থাকবে না কোন মোবাইল ফোন। প্রসঙ্গত প্রথম দফায় ১৬ জেলার মধ্যে ১৫২ কেন্দ্রের ভোট হচ্ছে (Mobile Phones in Polling Booths)।

     

    Click here to Read More
    Previous Article
    তালিকায় নাম থাকা সত্ত্বেও হয়রাানির শিকার নন্দলাল বসুর নাতি! অভিযোগ উঠতেই ভোট দেওয়ার ব্যবস্থা করল কমিশন
    Next Article
    আমি তো মমতা ব্যানার্জি নই, যে বেকার চিৎকার করব, সাংবাদিক বৈঠকে মমতাকে ধুয়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment