Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের হোর্ডিংয়ে ঢাকছে সিগন্যাল, বিপদে কলকাতা! মামলা গড়াল হাই কোর্টে

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে শহর জুড়ে বাড়ছে হোর্ডিংয়ের দাপট। আর সেই কারণেই নিত্যদিন সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সল্টলেক-সহ কলকাতার বিভিন্ন এলাকায় রাস্তার মোড়ে মোড়ে লাগানো বড় বড় হোর্ডিং ঢেকে দিচ্ছে ট্রাফিক সিগনাল, এমনকি অনেক বাড়ির জানলা-দরজাও। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়তেই বিষয়টি নিয়ে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এক আইনজীবী।

    হোর্ডিং সমস্যা নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা

    ভোটমুখী বাংলায় বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো হোর্ডিং এখন শহরবাসীর বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা ও সল্টলেকের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে লোহার ফ্রেমে আটকানো এই হোর্ডিংয়ের কারণে ট্রাফিক সিগনাল আড়াল হয়ে যাচ্ছে। ফলে গাড়িচালকদের লাল-হলুদ-সবুজ সংকেত বুঝতে সমস্যা হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছে।

    শুধু রাস্তার সমস্যা নয়, বহু জায়গায় দেখা যাচ্ছে এই হোর্ডিং লাগানোর ফলে বাড়ির জানলা বা দরজা ঢেকে যাচ্ছে। এর ফলে স্বাভাবিক আলো-বাতাস থেকেও বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। এই পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী কুণাল চক্রবর্তী।

    জানা গিয়েছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে (Calcutta High Court)। এর আগেও শহরে অবৈধ হোর্ডিং নিয়ে মামলা হয়েছিল এবং আদালত সেগুলি সরানোর নির্দেশ দিয়েছিল। তবে সেই নির্দেশের পরও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি।

    মামলাকারীর পক্ষের আইনজীবী দীপ্তাংশু করের দাবি, শহরের বিভিন্ন জায়গায় কোনও অনুমতি বা টেন্ডার ছাড়াই এই হোর্ডিং বসানো হয়েছে। এমনকি যেসব বাড়ির সামনে এগুলি লাগানো হয়েছে, সেখানকার বাসিন্দাদের সঙ্গেও কোনও আলোচনা করা হয়নি। আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ হল, ভোটের সময় রাজনৈতিক প্রচারের জন্য যে হোর্ডিং লাগানো হয়, পরবর্তীতে সেই একই জায়গায় বাণিজ্যিক বিজ্ঞাপন বসিয়ে দেওয়া হয়। ফলে বিষয়টি শুধু অসুবিধার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং নিয়ম ভাঙার অভিযোগও সামনে আসছে।

    Calcutta High Court Dismisses Pleas on IAS-IPS Transfers

    আরও পড়ুনঃ এপ্রিলেই বড় আপডেট! স্বল্প সঞ্চয়ে সুদের হার নিয়ে নয় সিদ্ধান্ত নিল কেন্দ্র

    এই অবস্থায় আদালতের (Calcutta High Court) হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে, যাতে খতিয়ে দেখা হয় কোনও বৈধ প্রক্রিয়ায় এই হোর্ডিং বসানো হয়েছে কিনা এবং দ্রুত অবৈধ হোর্ডিং সরানোর ব্যবস্থা করা হয়।

    Click here to Read More
    Previous Article
    ভোটের মুখে বড় সিদ্ধান্ত, রাজ্যজুড়ে কড়া নিষেধাজ্ঞা জারি কমিশনের
    Next Article
    কড়কড়ে ১৫০০ টাকা, এপ্রিলে কবে ঢুকবে বেকার ভাতা? দিনক্ষণ জানিয়ে দিল নবান্ন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment