Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উদ্ধার সুইসাইড নোট, কী মিলল অনীক দত্তের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে?

    52 minutes ago

    বাংলাহান্ট ডেস্ক : পরিচালক অনীক দত্তের (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। জানা গিয়েছে, বুধবার দুপুরে হিন্দুস্তান পার্কের বাড়ির ছ তলার ছাদ থেকে পড়ে মারা যান তিনি। বুধবার দুপুরেই ময়না তদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। প্রকাশ্যে এসেছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট। জানা গিয়েছে, শরীরের বেশ কিছু জায়গায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

    অনীক দত্তের (Anik Dutta) প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট

    হাসপাতাল সূত্রে খবর, পরিচালক অনীক দত্তের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। মাথা ও ঘাড়ের অংশে গভীর ক্ষত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। বিশেষ করে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

    What found in anik dutta primary post mortem report

    শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: এদিন সন্ধ্যায় পিজি হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রশাসনকে নির্দেশ দেন যাতে অনীক দত্তের শেষকৃত্যের কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়। শোকপ্রকাশ করে শুভেন্দু অধিকারী লেখেন, ‘বিশিষ্ট ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক শ্রী অনীক দত্তের অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। বাংলা সিনেমার জগতে তাঁর অবদান চিরকাল অমূল্য হয়ে থাকবে’।

     আরও পড়ুন : স্লিপার-এসিতে নির্দিষ্ট সংখ্যক লোয়ার বার্থ, কীভাবে নিশ্চিত বুকিং হবে?

    ছাদ থেকে পড়ে মৃত্যু: বুধবার স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে যান পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঢাকুরিয়ার একটি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    আরও পড়ুন : আগে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া কতজনের নাম বাদ পড়বে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

    জানা গিয়েছে, হোমিসাইড শাখার তদন্তকারীরা ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন। সেখানে লেখা ছিল, ‘এই ঘটনার জন্য কেউ দায়ী নয়’। মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন পরিচালক। তবে পুলিশ এখনও কিছু নিশ্চিত ভাবে বলতে রাজি নয়।

    Click here to Read More
    Previous Article
    SIR-এ নাম বাদ মানেই ‘বিদেশী’ নয়! তারপরেও সরকারি সুবিধা বন্ধ কেন? সুপ্রিম কোর্টের রায় দিতেই উঠল প্রশ্ন

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment