Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    200 মেগাপিক্সেলের ক্যামেরা! MediaTek Dimensity 9500s চিপসেট, লঞ্চ হল Oppo Reno 16 Series

    22 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: মোবাইল প্রেমীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Oppo গত সোমবার একটি নতুন স্মার্টফোন সিরিজের লঞ্চ (Oppo Reno 16 Series) করেছে। এই সিরিজে রয়েছে বেস মডেল এবং Oppo Reno 16 Pro। এই স্মার্টফোনগুলিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। জানিয়ে রাখি যে, Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro উভয় ফোনেই 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট উপলব্ধ রয়েছে।

    লঞ্চ হল Oppo Reno 16 Series:

    Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro-এর স্পেসিফিকেশন: এই স্মার্টফোনগুলিতে ডুয়াল সিম রয়েছে। Oppo Reno 16 Pro-তে রয়েছে একটি 6.78 ইঞ্চির 1.5K (1272×2,772 পিক্সেল) AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 1,800 নিটস। এদিকে, Oppo Reno 16-এ রয়েছে একটি 6.32-ইঞ্চির 1.5K (1,216x 2,640 পিক্সেল) OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল একই। Oppo Reno 16 Pro-তে MediaTek Dimensity 9500s চিপসেট এবং Oppo Reno 16-এ MediaTek Dimensity 8550 Super চিপসেট দেওয়া হয়েছে।

    Oppo Reno 16 Series launched, what is the price?

    সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্মার্টফোনগুলিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্টসহ 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro-তে সেলফি ও ভিডিও কলের জন্য একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। জানিয়ে রাখি যে, Oppo Reno 16 Pro-তে 7,000 mAh ব্যাটারি এবং Oppo Reno 16-তে 6,700 mAh ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোনগুলি 80 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

    আরও পড়ুন: বাজারে ঝড় তুলতে প্রস্তুত Hero MotoCorp! লঞ্চ হতে চলেছে ১২ টিরও বেশি নতুন মডেল

    Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro-এর দাম: চিনে লঞ্চ হওয়া এই স্মার্টফোন সিরিজের 12 GB RAM ও 256 GB স্টোরেজের বেস মডেলের দাম CNY 3,499 (প্রায় 49,000 টাকা), এদিকে, 16 GB + 256 GB ভি ভেরিয়েন্টের দাম CNY 3,899 (প্রায় 54,800 টাকা), এদিকে, 12 GB + 512 GB ভেরিয়েন্টের দাম CNY 3,999 (প্রায় 56,000 টাকা), 16 GB + 1 TB ভেরিয়েন্টের দাম CNY 4,299 (প্রায় 60,300 টাকা), এবং 16 GB+ 1 TB ভেরিয়েন্টের দাম CNY 4,899 (প্রায় 68,700 টাকা)। এই স্মার্টফোনটি 3 টি রঙে উপলব্ধ রয়েছে।

    আরও পড়ুন: সম্প্রতি জেতেন বিশ্বকাপ! এবার রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করলেন হরমনপ্রীত কৌর

    এদিকে, Oppo Reno 16 Pro-এর 12 GB RAM ও 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 4,499 (প্রায় 63,000 টাকা), অপরদিকে 12 GB + 512 GB ভেরিয়েন্টের দাম CNY 4,899 (প্রায় 68,700 টাকা) এবং 16GB + 512GB ভেরিয়েন্টের দাম CNY 5,299 (প্রায় 74,400 টাকা)। স্মার্টফোনটি 3 টি রঙে পাওয়া যাবে। জানা গিয়েছে, এই স্মার্টফোনগুলি আগামী 29 মে থেকে চিনে বিক্রি শুরু হবে।

    Click here to Read More
    Previous Article
    আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি! আফ্রিকায় বাড়ছে ইবোলার সংক্রমণ, ভারতে চালু স্ক্রিনিং
    Next Article
    বাজারে ঝড় তুলতে প্রস্তুত Hero MotoCorp! লঞ্চ হতে চলেছে ১২ টিরও বেশি নতুন মডেল

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment