Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় স্বস্তি! বাংলায় চালু আয়ুষ্মান ভারত, জেনে নিন আবেদন পদ্ধতি

    48 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে বড় অসুখের চিকিৎসা করানো অনেক সময় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণেই গরিব ও নিম্নবিত্ত পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প। এতদিন পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু না থাকলেও, আগামী ১ জুন থেকে রাজ্যেও শুরু হচ্ছে এই স্বাস্থ্য পরিষেবা। ফলে যোগ্য উপভোক্তারা এবার ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া নিয়েও সামনে এসেছে বিস্তারিত তথ্য।

    আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) আবেদন প্রক্রিয়া

    দেশের অন্যান্য রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গের মানুষও আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের আওতায় আসতে চলেছেন। এই প্রকল্পের মাধ্যমে তালিকাভুক্ত পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা দেওয়া হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি নির্দিষ্ট বেসরকারি হাসপাতালেও এই সুবিধা মিলবে। কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করবেন জানুন –

    অনলাইন আবেদন পদ্ধতি:

    • আয়ুষ্মান অ্যাপ বা সেতু পোর্টালে যেতে হবে।
    • সেখানে ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করতে হবে।
    • আধার কার্ড, রেশন কার্ড ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
    • সমস্ত তথ্য জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

    অফলাইন আবেদন পদ্ধতি:

    • নিকটবর্তী আয়ুষ্মান তালিকাভুক্ত হাসপাতাল বা CSC কেন্দ্রে যেতে হবে।
    • সঙ্গে রাখতে হবে আধার কার্ড ও রেশন কার্ড।
    • বায়োমেট্রিক বা ওটিপি যাচাইয়ের মাধ্যমে ই-কেওয়াইসি করা হবে।
    • সমস্ত তথ্য যাচাইয়ের পর তৈরি হবে আয়ুষ্মান কার্ড।

    Ayushman Bharat Card for Swasthya Sathi Beneficiaries from July

    আরও পড়ুনঃ শুধু হোল্ডিং সেন্টার নয়, বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও বড় অ্যাকশন শুভেন্দু সরকারের

    আবেদন অনুমোদিত হলে উপভোক্তারা পোর্টাল বা মোবাইল অ্যাপ থেকেই সরাসরি আয়ুষ্মান কার্ড (Ayushman Bharat) ডাউনলোড করতে পারবেন। ১ জুন থেকে পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু হওয়ার পর বহু মানুষ এর সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    "টাকা লুকিয়ে রাখতে গিয়ে দুর্দশা, এদের ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত" : Dilip Ghosh

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment