Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বলিউডে ‘ব্যান’ রণবীর, ইন্ডাস্ট্রিতে কেরিয়ারে ইতি ‘ধুরন্ধর’এর?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : বলিউডে ব্যান সংষ্কৃতির কোপ এবার রণবীর সিং (Ranveer Singh) এর ঘাড়ে। শেষ মুহূর্তে মেগা বাজেট ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোর মাশুল গুনতে হচ্ছে অভিনেতাকে। ডন ৩ ছবিতে অভিনয়ের কথা ছিল রণবীরের। কিন্তু ফারহান আখতার পরিচালিত ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি। এমনকি অগ্রিম পারিশ্রমিক নিয়েও শুটিং শুরুর আগে পরিচালক প্রযোজকের সঙ্গে একচোট বিরোধ বাঁধে তাঁর। এর জেরেই এবার বলিউডে ‘ব্যান’ হলেন রণবীর। এ বিষয়ে এবার মুখ খুললেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর মুখ্য উপদেষ্টা অশোক পণ্ডিত।

    বলিউডে ব্যান রণবীর সিং (Ranveer Singh)

    FWICE এর তরফে ব্যান করা হয়েছে রণবীরকে। তবে কি ভবিষ্যতে আর কোনও বলিউড ছবিতে দেখা যাবে না তাঁকে? এ বিষয়ে অশোক পণ্ডিত বলেন, কাউকে চিরতরে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করার মতো এক্তিয়ার তাঁদের নেই। এই বিষয়টিকে ব্যান না বলে ‘অসহযোগিতা’ বলা ভালো বলে মত তাঁর।

    Ranveer Singh banned in bollywood

    কী জানাল ফেডারেশন: তিনি আরও বলেন, ট্রেড ইউনিয়ন হিসেবে কাউকে নিষিদ্ধ করার এক্তিয়ার ফেডারেশনের নেই। সংগঠনের তরফে শুধুমাত্র একটি ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি হয়েছে। অসহযোগিতার অর্থ, সংগঠনে সিনে ইন্ডাস্ট্রির যে ৩০ টি ভিন্ন কলাকুশলীদের শাখা রয়েছে এবং যারা পরিবারের সদস্য, তারা কেউ রণবীরের সঙ্গে কাজ করবেন না। এমনকি যতদিন পর্যন্ত না এই সমস্যার সমাধান বেরোচ্ছে, ততদিন কেউ রণবীরের সঙ্গে কোনও প্রোজেক্টে কাজ করবেন না।

    আরও পড়ুন : রান্নার গ্যাসের নিয়মে বড় আপডেট, গ্রাহকদের জন্য নয়া ঘোষণা কেন্দ্রের

    কী বিবৃতি রণবীরের: এই ঘটনার পর রণবীর (Ranveer Singh) নিজে মুখ না খুললেও তাঁর টিমের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সমগ্র সিনে ইন্ডাস্ট্রি এবং ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলকে শ্রদ্ধা করেন রণবীর। গত কয়েক মাস ধরে এই সিনেমা নিয়ে যে বিতর্ক চলছে তাতে তিনি সচেতন ভাবেই নীরবতা বজায় রেখেছেন। কারণ তাঁর মতে, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলানো উচিত।

    আরও পড়ুন : আগে লক্ষ্মীর ভাণ্ডার পেলেও মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার, কাদের নাম বাদ পড়বে?

    প্রসঙ্গত, অগ্রিম পারিশ্রমিক নিয়েও ডন ৩ থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় বড়সড় সমস্যায় পড়েছেন রণবীর। এমতাবস্থায় ভবিষ্যতে অন্যান্য প্রোজেক্টের ক্ষেত্রেও কলাকুশলীদের অসহযোগিতার মুখে তাঁকে পড়তে হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    পদ্মশ্রীর অনুষ্ঠানে অনুপস্থিত রোহিত শর্মা! কীভাবে পাবেন পুরস্কার? কী বলছে নিয়ম?
    Next Article
    দেশজুড়ে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে মাস্কের Starlink-এর সঙ্গে হাত মেলাচ্ছে BSNL? মিলল আপডেট

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment