Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাজারে ঝড় তুলতে প্রস্তুত Hero MotoCorp! লঞ্চ হতে চলেছে ১২ টিরও বেশি নতুন মডেল

    23 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের বৃহত্তম টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিরো মোটোকর্প (Hero MotoCorp) এবার বাজারে ঝড় তুলতে চলেছে। মূলত, সংস্থাটি ২০২৬-২৭ অর্থবর্ষে দুই অঙ্কের গ্রোথ অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে ১২ টিরও বেশি নতুন প্রোডাক্ট তারা বাজারে আনবে এবং তাদের ইলেকট্রিক স্কুটার ব্যবসা দ্রুত প্রসারিত করবে। ইতিমধ্যেই সংস্থার সিইও হর্ষবর্ধন চিতলে জানিয়েছেন যে, স্কুটার ব্যবসাটি কোম্পানির জন্য গ্রোথের প্রধান চালক হিসাবে বিবেচিত হচ্ছে। এছাড়াও, তিনি আশা প্রকাশ করেছেন যে, ২০৩০ সালের মধ্যে কোম্পানির মোট স্কুটার বিক্রির ৫০ শতাংশেরও বেশি হবে ইলেকট্রিক স্কুটার। তাঁর মতে, কম দূষণকারী পাওয়ারট্রেনের চাহিদাও দ্রুত বাড়ছে এবং বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে কোম্পানি বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছে।

    কী পরিকল্পনা হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর?

    ভারতীয় টু-হুইলার মার্কেটে প্রতিযোগিতা তীব্র হয়েছে: হর্ষবর্ধন চিতলে বলেন, “আমরা বর্তমানে অন্যান্যদের থেকে এগিয়ে আছি এবং ভবিষ্যতেও তাই থাকব বলে অনুমান করি। আমাদের লক্ষ্য হল গ্রাহকদের আরও নিরাপদ এবং এফিশিয়েন্ট প্রোডাক্ট সরবরাহ করা। আমরা আমাদের প্রোডাক্ট এবং ডিলার নেটওয়ার্কের ওপর আস্থাশীল।’  এদিকে, তিনি স্বীকার করেছেন যে ভারতীয় টু-হুইলার মার্কেটে প্রতিযোগিতা তীব্র হয়েছে। কিন্তু গাড়ি প্রস্তুতকারী সংগঠন তথা সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)-এর তথ্য অনুযায়ী, কোম্পানির শীর্ষস্থান আরও উন্নত হয়েছে। SIAM-এর মতে, গত ৬ থেকে ৭ বছর ধরে প্রতিযোগীদের সঙ্গে ব্যবধান কমছিল। কিন্তু গত অর্থবর্ষে কোম্পানিটি তার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে।

    Hero MotoCorp to launch more than 12 new models in the market.

    হিরো মোটোকর্প ২০২৫-২৬ সালে কত মোটরসাইকেল বিক্রি করেছে: হিরো মোটোকর্প জানিয়েছে যে স্কুটার, ইলেকট্রিক ভেহিক্যাল, ১২৫ সিসির ওপরের মোটরসাইকেল এবং এন্ট্রি-লেভেল মোটরসাইকেলে বিক্রির ক্ষেত্রে শক্তিশালী পারফরম্যান্সের কারণে বাজারে তাদের অবস্থান আরও মজবুত হয়েছে।

    আরও পড়ুন: সম্প্রতি জেতেন বিশ্বকাপ! এবার রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী গ্রহণ করলেন হরমনপ্রীত কৌর

    এদিকে, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (SIAM)-এর তথ্য অনুযায়ী, হিরো মোটোকর্প ২০২৫-২৬ সালে ৫৪.৯৩ লক্ষ মোটর সাইকেল এবং ৫৭.২ লক্ষ স্কুটার বিক্রি করেছে। একই সময়ে হিরোর প্রতিদ্বন্দ্বী সংস্থা হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার একই সময়ে ২৫.৮৯ লক্ষ মোটরসাইকেল এবং ৩১.৬২ লাখ স্কুটার বিক্রি করেছে।

    আরও পড়ুন: ১ লক্ষ ওয়াগন কিনবে রেল! হু হু করে বাড়ল এই সংস্থাগুলির শেয়ারের দাম

    নতুন প্রোডাক্ট সম্পর্কে কী জানিয়েছেন CEO: চলতি অর্থবর্ষের পূর্বাভাস প্রসঙ্গে হর্ষবর্ধন জানিয়েছেন, গত বছরের দুই অঙ্কের গ্রোথ চলতি বছরেও অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে। রফতানি, ইলেকট্রিক ভেহিক্যাল এবং স্কুটার ব্যবসায় শক্তিশালী চাহিদাই হবে মূল চালিকাশক্তি। নতুন প্রোডাক্ট প্রসঙ্গে তিনি বলেন, কোম্পানি সাধারণত প্রতি বছর ১০ থেকে ১২টি প্রধান বড় বাজারে আনে এবং এবার এই সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়াও, বর্তমান মডেলগুলির অ্যাডভান্স ভেরিয়েন্ট যুক্ত হলে এই সংখ্যা ৪০ থেকে ৫০ পর্যন্ত পৌঁছতে পারে।

    Click here to Read More
    Previous Article
    200 মেগাপিক্সেলের ক্যামেরা! MediaTek Dimensity 9500s চিপসেট, লঞ্চ হল Oppo Reno 16 Series
    Next Article
    আজকের রাশিফল ২৬ মে, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment