বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। ভালোবাসার মানুষের খামখেয়ালী আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। আপনার কাছে থাকা অবশ্যই সময়টি সঠিকভাবে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি কোনও অসুবিধার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে কপালে কেশরের তিলক লাগান।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শরীরচর্চার প্রতি মনোযোগ দিন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। প্রিয়জনদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে গম এবং গুড় খেতে দিন।
মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির বিবাহিত দম্পতিদের তাঁদের সন্তানদের পড়াশোনার জন্য বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। একটি নতুন অংশীদারিত্বের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন।
কর্কট রাশি: সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, আপনার একজন প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে লালচে-বাদামী রঙের কুকুরকে রুটি খেতে দিন।
সিংহ রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময়ে আপনার চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসবে। কর্মক্ষেত্রে কাজ শেষ করার পর বাড়িতে ফিরে আজ আপনি নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে চাঁদ সম্পর্কিত জিনিস; যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি একটি ধর্মীয় সংস্থা প্রতিষ্ঠানে দান করুন।
কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। একটি নতুন ধারণার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার একঘেয়ে কর্মসূচি থেকে বিরতি নিয়ে বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে এই দিনটি অবশ্যই ভালো। যাঁরা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষকে নকল ক্রিস্টাল বা সাদা হাঁস উপহার দিন।

তুলা রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবদের সাহায্যে আজ আপনি আর্থিক সঙ্কট থেকে রেহাই পাবেন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে অতিবাহিত হতে পারে। পরিবারের সদস্য এবং প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একজন অভাবী কন্যাকে ক্ষীর বা পায়েস খেতে দিন।
বৃশ্চিক রাশি: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। যাঁরা অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে কোনও বিষয়ে পরামর্শ চাইতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনার একটি পিকনিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে গিয়ে আপনি কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করবেন। ব্যবসায়িক মিটিংয়ে ঠান্ডা মাথায় কথা বলুন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম পদ্মাপুত্রায় বিদ্যাহে অমৃতসায় ধীমহি তন্ন কেতুহু প্রচোদয়া’-এই মন্ত্রটি দিনে ১১ বার জপ করুন।
ধনু রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই সময় কাটান এবং কিছু বিশেষ পরিকল্পনা করুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হতে পারেন।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে ‘ওম ভ্রম বৃহস্পত্যয় নমঃ’-এই মন্ত্রটি ১১ বার জপ করুন।
আরও পড়ুন: দেশজুড়ে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে মাস্কের Starlink-এর সঙ্গে হাত মেলাচ্ছে BSNL? মিলল আপডেট
মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন পুরনো বন্ধু আজ আপনার সঙ্গে দেখা করতে পারেন। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। প্রেমের জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে লালচে-বাদামী পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার; যেমন মিছরি খেতে দিন।
আরও পড়ুন: পদ্মশ্রীর অনুষ্ঠানে অনুপস্থিত রোহিত শর্মা! কীভাবে পাবেন পুরস্কার? কী বলছে নিয়ম?
কুম্ভ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। কর্মক্ষেত্রে আজ আপনার মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে রাখুন। নাহলে, সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগগুলিকে কাজে লাগান। আপনি আজ বাড়িতে এমন একটি পুরনো জিনিস খুঁজে পেতে পারেন যেটি পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে দুধে হলুদ গুলিয়ে খান।
মীন রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আপনি সেই সব বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন যাঁদের আপনার সহায়তা প্রয়োজন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনও সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অপরকে দরকারের সময় সাহায্য করুন এবং প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সঙ্গে করুন।
Previous Article
১২ বছর পর মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন বিজয়! কি নিয়ে আলোচনা হল নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর
Next Article
প্রতিরক্ষায় ঐতিহাসিক বদল! এবার বেসরকারি সংস্থাতেও তৈরি হবে ভারতের স্টেলথ যুদ্ধবিমান