Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সংসদের ভেতরে আপত্তিকর শব্দের ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানালেন কাকলি

    59 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: তৃণমূল কংগ্রেসের অন্দরে চাপা দ্বন্দ্ব এবার কার্যত প্রকাশ্যে। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সর্বত্রই চর্চায় ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay) ও কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) বিরোধ। এবার সেই বিরোধ পৌঁছে গেল লোকসভার স্পিকারের দফতরেও।

    কল্যাণের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ কাকলির (Kakoli Ghosh Dastidar):

    তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠালেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কাকলির অভিযোগ, সংসদের ভিতরে তাঁকে লক্ষ্য করে বারবার কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    শুধু তাই নয়, মহিলা সাংসদদের প্রতিও তাঁর আচরণ শালীনতার সীমা ছাড়িয়েছে বলেও দাবি করেছেন তিনি। স্পিকারের কাছে পাঠানো অভিযোগপত্রে দ্রুত হস্তক্ষেপ ও উপযুক্ত পদক্ষেপের আবেদন জানিয়েছেন কাকলি। যদিও গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহেরই ‘আফটারশক’ এই অভিযোগ।

    লোকসভার মুখ্য সচেতকের দায়িত্ব থেকে সরানোর পর থেকেই দলের অবস্থানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব হতে দেখা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদারকে। তাঁর জায়গায় দায়িত্ব পান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই দলের অন্দরে অসন্তোষের ইঙ্গিত মিলতে শুরু করে। সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করে ক্ষোভ উগরে দেন কাকলি। ইতিমধ্যেই দলীয় একাধিক পদ থেকেও সরে দাঁড়িয়েছেন কাকলি।

    এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের অপমান ও হেনস্থার অভিযোগও তুলেছিলেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পাঠানো অভিযোগপত্রে কাকলি লেখেন, “আপনার কাছ থেকে লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফর্ম্যাল অভিযোগ দায়ের করার অনুমতি চাইছি। লোকসভার ভিতরে আমাকে বারবার মৌখিকভাবে অপমান করেছেন কাকলি। এই ধরনের নারীবিদ্বেষী আচরণ শুধু আমার বিরুদ্ধেই নয়, বহু মহিলা সাংসদের বিরুদ্ধেও হয়েছে। এর উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।”

    Kakoli Ghosh Dastidar complains to Speaker against Kalyan Bandopadhyay

    আরও পড়ুন : জ্বালানির দাম বাড়তেই বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার, কমতে পারে উড়ান পরিষেবা

    ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। অনেকের মতে, তৃণমূলের অন্দরের অস্বস্তি এবার আর চাপা থাকছে না। যদিও এই বিতর্কে এখনও পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

    Click here to Read More
    Previous Article
    ব্রিগেডে নামাজের শুরু হওয়ার আগেই ধর্মীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা | Brigade | Eid 2026

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment