Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরও বাড়বে রান্নার গ্যাসের দাম? কলকাতায় মিলছে কত টাকায়? জানুন সর্বশেষ রেট

    58 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। এমত অবস্থায় বিশ্ব বাজারে অপরিচিত তেলের দাম আকাশছোঁয়া। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে রীতিমতো আগুন লেগেছে। যার কারণবশত যথারীতি পকেটের চাপ পড়ছে, মধ্যবিত্তদের (LPG Cylinder)। তবে ভারতের আমজনতা দের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর।

    মধ্যবিত্তের রান্নাঘরে বাড়তি চাপ, গ্যাসের দাম নিয়ে বড় আপডেট (LPG Cylinder)

    বৃহস্পতিবার দেশের প্রধান চারটি শহরে সাধারণ মধ্যবিত্ত গৃহস্তলিতে ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলি সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ঘরোয়া গ্যাসের দামে নতুন করে কোন রদবদল করেনি (LPG Cylinder)।

    LPG Cylinder middle class kitchen major update on gas prices

    আরও পড়ুন: জ্বালানির দাম বাড়তেই বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার, কমতে পারে উড়ান পরিষেবা

    তবে বাণিজ্যিক ক্ষেত্রে একই দাম রয়েছে। সে ক্ষেত্রে ক্রেতাদের চিন্তা রয়ে গিয়েছে। কারণ চলতি মাসে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গিয়েছে এই গ্যাসের দাম। বর্তমানে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আকাশছোঁয়া।

    রেস্তোরাঁ ,হোটেল থেকে শুরু করে ক্যাটারিং এর ব্যবসার ব্যবসায়ীরা সর্বত্রই নাভিশ্বাস ফেলছেন। তবে বৃহস্পতিবার দেশের প্রধান চার নগরে ঘরোয়া গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দর কত তা এক নজরে দেখে নিন।

    কলকাতায় আজ ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২০২ টাকা।দিল্লিতে আজ ঘরোয়া গ্যাসের দাম ৯১৩ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখানে তিন হাজার টাকা পার করে দাঁড়িয়েছে ৩,০৭১ টাকা ৫০ পয়সা।

    মুম্বইয়ে আজ ১৪.২ কেজির সিলিন্ডার মিলছে ৯১২ টাকা ৫০ পয়সায়। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর ৩,০২৪ টাকা।চেন্নাইয়ে আজ ঘরোয়া সিলিন্ডারের দাম ৯২৮ টাকা ৫০ পয়সা। চার শহরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি, ৩,২৩৭ টাকা (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    সংসদের ভেতরে আপত্তিকর শব্দের ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানালেন কাকলি
    Next Article
    লক্ষ্মীর ভাণ্ডারকে নকল করে অন্নপূর্ণা ভাণ্ডার বিজেপিকে তোপ কুণালের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment