Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুর্ঘটনায় হারিয়েছেন পা, প্যারা অ্যাথলেটিক্সে নয়া ইতিহাস সুমিত আন্তিলের! জ্যাভলিনে গড়লেন বিশ্বরেকর্ড

    34 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সে তারকা অ্যাথলিট সুমিত আন্তিল (Sumit Antil) আরও একবার ইতিহাস সৃষ্টি করেছেন। দুইবারের প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী সুমিত আন্তিল গত বুধবার সম্পন্ন হওয়া ইন্ডিয়ান ওপেন ইন্টারন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো F64 ইভেন্টে একটি নতুন বিশ্বরেকর্ড গড়েন। মূলত, হরিয়াণার সোনিপতের বাসিন্দা, ২৭ বছর বয়সী সুমিত ৭৪.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করে নিজের গড়া বিশ্বরেকর্ডটি ভেঙেছেন। তাঁর আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৭৩.২৯ মিটারের। যা তিনি ২০২২ সালের এশিয়ান প্যারা গেমসে গড়েছিলেন।

    জ্যাভলিনে বিশ্বরেকর্ড গড়লেন সুমিত আন্তিল (Sumit Antil):

    ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, সুমিত আন্তিল বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স প্রদর্শন করে আসছেন। তিনি ২০২০ সালের সামার প্যারালিম্পিকে স্বর্ণপদক জয় করেন। এছাড়াও, ২০২৪ সালের সামার প্যারালিম্পিকেও স্বর্ণপদক জয় করেন। এদিকে, ২০২২ সালের এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক জয়ের পাশাপাশি ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও শিরোপা জয় করেন সুমিত।


    দুর্ঘটনার পর বদলে যায় জীবন: ২০১৫ সালে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় সুমিত আন্তিল তাঁর বাম পা হাঁটুর নিচ থেকে হারান। তবে, কঠিন পরিস্থিতি সত্ত্বেও তিনি হাল ছাড়েননি এবং নিজের কঠোর পরিশ্রমে বিশ্বের সেরা প্যারা জ্যাভলিন নিক্ষেপকারীদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন।

    আরও পড়ুন: দেশজুড়ে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার লক্ষ্যে মাস্কের Starlink-এর সঙ্গে হাত মেলাচ্ছে BSNL? মিলল আপডেট

    ৮০ মিটারের লক্ষ্য: উল্লেখ্য যে, বিশ্ব রেকর্ড গড়ার পর সুমিতের পরবর্তী লক্ষ্য ৮০-মিটারের গণ্ডি অতিক্রম করা। সামগ্রিকভাবে, তাঁর বর্তমান পারফরম্যান্স ইঙ্গিত দেয় যে তিনি ভবিষ্যতে আরও বড় রেকর্ড গড়তে পারেন।

    আরও পড়ুন: পদ্মশ্রীর অনুষ্ঠানে অনুপস্থিত রোহিত শর্মা! কীভাবে পাবেন পুরস্কার? কী বলছে নিয়ম?

    F64 ক্যাটাগরি বলতে কী বোঝায়: F64 ক্যাটাগরিটি নিম্নাঙ্গের প্রতিবন্ধকতাযুক্ত প্যারা অ্যাথলেটদের জন্য। এই বিভাগে যাঁরা কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অথবা যাঁদের পায়ের দৈর্ঘ্যের পার্থক্য রয়েছে সেইসব ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত রয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    কল্যাণের বিরুদ্ধে কটূক্তি ও নারীবিদ্বেষের অভিযোগ Kakoli-র, 'উনি কম খিস্তি দেন' পাল্টা Kalyan

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment