Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জ্বালানির দাম বাড়তেই বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার, কমতে পারে উড়ান পরিষেবা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: জ্বালানোর খরচ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়, যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তের। আর এবার এই জ্বালানির খরচ বাড়ায় বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া (Air India)। বাড়তে থাকা জ্বালানির খরচ ও চাহিদার ওঠানামার মধ্যে দেশীয় উড়ান পরিষেবায় বড়োসড়ো কাট ছাটাই সিদ্ধান্ত নিল। এয়ার ইন্ডিয়া। জেনে নিন সে বিষয়ে বিস্তারিত তথ্য।

    জ্বালানির খরচ বাড়তেই ফ্লাইট কমাচ্ছে এয়ার ইন্ডিয়া (Air India)

    সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক মাসের জন্য দেশীয় উড়ানের সংখ্যা সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। আর এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে ১ জুন থেকে। এছাড়াও এই বিষয়ে বিমান সংস্থার এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর লাগাতার মূল্যবৃদ্ধি। বিমান চলাচল শিল্পে জ্বালানির খরচ সবচেয়ে বড় ব্যয়ের অন্যতম (Air India)।

    Air India cuts lights as fuel costs rise

    আরও পড়ুন: তাজা লাউয়ে জমে যাবে দুপুরের খাবার, রইল তিলমোহিনীর সহজ রেসিপি

    যদিও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিস্থিতি ও আকাশপথ সংক্রান্ত বিভিন্ন সীমাবদ্ধতার কারণে উড়ান পরিচালনার খরচ আরও বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিমান সংস্থাগুলির লাভ-লোকসানের হিসাবের উপর।

    শুধু এয়ার ইন্ডিয়াই নয়, দেশের বিমান পরিবহণ শিল্পের একাংশ বর্তমানে ক্ষমতা নিয়ন্ত্রণ বা ‘ক্যাপাসিটি ডিসিপ্লিন’-র পথে হাঁটছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি গরমের ছুটির পর যাত্রী চাহিদা কিছুটা কমে যাওয়াও এই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে।

    সূত্রের খবর, প্রথম ধাপে কিছু নির্দিষ্ট রুটে উড়ানের সংখ্যা কমানো হবে। বিশেষ করে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কলকাতার মতো বড় বিমান কেন্দ্রগুলিতে  প্রভাব পড়তে পারে (Air India)।

    Click here to Read More
    Previous Article
    উদ্ধার সুইসাইড নোট, কী মিলল অনীক দত্তের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে?
    Next Article
    লেজ গুটিয়ে ভারত ছাড়ছে অবৈধ বাংলাদেশিরা! দেখুন সীমান্তে কী চলছে!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment