Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুধু হোল্ডিং সেন্টার নয়, বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও বড় অ্যাকশন শুভেন্দু সরকারের

    24 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়া রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Government)। আগে হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছিল। এবার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াতে ফের বিএসএফ-এর হাতে জমি তুলে দিল নবান্ন। এই জমিতে নতুন বিএসএফ ক্যাম্প ও কাঁটাতারের বেড়া তৈরি হবে। সরকারের দাবি, এতে সীমান্তে নজরদারি আরও বাড়বে এবং অনুপ্রবেশের পাশাপাশি চোরাচালানও অনেকটা কমবে।

    বিএসএফকে জমি দিল রাজ্য সরকার (West Bengal Government)

    নবান্ন সূত্রে খবর, নতুন দফায় মোট ১৪২.৭৯ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও শক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জমিতে নতুন বিএসএফ আউটপোস্ট (BOP) তৈরি করা হবে। পাশাপাশি সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজও এগোবে।

    কোন জেলায় কত জমি দেওয়া হয়েছে?

    জেলা অনুযায়ী সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে।

    • মুর্শিদাবাদে ৩৮.৮০৫ একর
    • জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর
    • কোচবিহারে ২২.৯৫ একর
    • দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর
    • মালদহে ১০.৯০ একর
    • দার্জিলিংয়ে ৮.৮১৫ একর
    • উত্তর দিনাজপুরে ২.৮৪ একর
    • উত্তর ২৪ পরগনায় ২.৬ একর
    • নদিয়ায় ০.৫৫ একর

    এর আগে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বা বিএসএফ ক্যাম্প তৈরির ক্ষেত্রে জমি নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন ও প্রশাসনিক জটিলতার কারণে বহু জায়গায় কাজ আটকে ছিল। তখন রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠকেই আগামী ৪৫ দিনের মধ্যে মোট ৬০০ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিল।

    CM Suvendu Adhikari's big announcement regarding liquor shops

    আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্মে কী কী তথ্য দিতে হবে? সামনে এল ১২ পাতার পুরো তালিকা

    সেই পরিকল্পনা অনুযায়ী এখন দ্রুত কাজ চলছে বলে প্রশাসন (West Bengal Government) সূত্রে খবর। সরকারি মহলের দাবি, সীমান্তে নতুন অবকাঠামো তৈরি হলে নজরদারি আরও কড়া হবে। পাশাপাশি বেআইনি অনুপ্রবেশ ও সীমান্তে চোরাচালান ঠেকাতেও তা বড় ভূমিকা নেবে।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কোন ওয়েবসাইটে মিলবে? ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
    Next Article
    এবার আধার দিয়েই আয়ুষ্মান কার্ড! কীভাবে করবেন অনলাইনে আবেদন জানুন স্টেপ বাই স্টেপ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment