Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অভিনয়ে তুখোড়, পড়াশোনার দৌড় কতদূর ‘তটিনী’ তৃণার, জানেন?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : টিআরপিতে সব সিরিয়ালের নম্বর কমলেও ‘পরশুরাম’ কিন্তু দারুণভাবে কামব্যাক করেছে। নায়িকা তৃণা সাহার (Trina Saha) অভিনয়ে মুগ্ধ দর্শক। টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ তিনি। বেশ কিছু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে অনেকেই জানেন না, পড়াশোনাতেও নাকি তুখোড় ছিলেন তৃণা।

    পড়াশোনায় কেমন ছিলেন তৃণা (Trina Saha)?

    জানা যায়, কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুল থেকে পড়াশোনা করেছেন তৃণা। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, আইসিএসসিতে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৮৫ শতাংশ আর আইএসসিতে তিনি পেয়েছিলেন ৯২ শতাংশ নম্বর। এরপর শ্রী শিক্ষায়তন কলেজ থেকে ৭৮ শতাংশ নম্বর নিয়ে অ্যাকাউন্টসে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন তৃণা।

    What is Trina Saha educational qualifications

    আগে করেছেন চাকরি: এখানেই শেষ নয়। এরপর নয়াদিল্লির ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং ও ফিনান্সে এমবিএ করেন তৃণা। শোনা যায়, অভিনয়ে পা রাখার আগে একটি কর্পোরেট সংস্থায় চাকরিও করেছেন তিনি। বর্তমানে অবশ্য অভিনয়েই মন দিয়েছেন তৃণা (Trina Saha)।

    আরও পড়ুন : আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কাজ করেছেন বড়পর্দায়: খোকাবাবু, খড়কুটো থেকে লভ বিয়ে আজকাল এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন তৃণা। শুধু ছোটপর্দায় নয়, বড়পর্দাতেও কাজ করেছেন তিনি। থাই কারি, কলকাতায় কলম্বাস, পাসওয়ার্ড এর মতো ছবির পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তৃণা।

    আরও পড়ুন : ‘দিদি নাম্বার ওয়ান’এও পালাবদল? রচনার জায়গায় এলেন কে?

    বর্তমানে স্টার জলসায় পরশুরাম সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে তৃণাকে। ‘তটিনী’ চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি টপার রয়েছে পরশুরাম।

    Click here to Read More
    Previous Article
    বিনা টিকিটে যাত্রা রুখতে ধরপাকড়, ১৩৪৭ যাত্রীর থেকে আদায় লক্ষাধিক টাকা!
    Next Article
    ‘দিদি নাম্বার ওয়ান’এও পালাবদল? রচনার জায়গায় এলেন কে?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment