Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আবহে হুমকি ! সরাসরি অভিযোগ জানান কমিশনে, চালু নম্বর

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক : ভোটের মরসুমে নানা অভিযোগ, চাপ বা ভয়ের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা থাকেই। সেই পরিস্থিতিতে ভোটারদের নিরাপত্তা ও স্বচ্ছ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission of India)। কেউ যদি ভোটের সময় হুমকি পান বা ভয় দেখায়, তবে অভিযোগ জানাতে পারেন। সাধারণ মানুষরা সরাসরি কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন।

    কমিশনের (Election Commission of India) টোল ফ্রি নম্বর

    নির্বাচনকে কেন্দ্র করে কোথাও অশান্তির সৃষ্টি হলে বা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হলে, ভোটাররা যাতে দ্রুত তা জানাতে পারেন, সে জন্য আলাদা টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানোর সুবিধা রাখা হয়েছে। ফলে হুমকি দেওয়া, ভয় দেখানো, মারধর কিংবা এলাকার আইনশৃঙ্খলা নিয়ে যে কোনও সমস্যা সরাসরি কমিশনের নজরে আনা যাবে।

    কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট ওই টোল ফ্রি নম্বরে ফোন করে ভোটাররা তাঁদের অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি ইমেলের মাধ্যমেও একইভাবে অভিযোগ পাঠানো সম্ভব। এর ফলে ভোট চলাকালীন যেকোনও অনিয়ম বা ভয়ের পরিস্থিতি দ্রুত প্রশাসনের নজরে আসবে বলে মনে করা হচ্ছে। এর আগেও কমিশনের একটি হেল্পলাইন নম্বর ছিল—১৯৫০। এই নম্বরে ফোন করে ভোটাররা সাধারণ তথ্য বা সাহায্য পেতে পারেন।

    আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য আলাদা একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। ১৮০০৩৪৫০০০৮ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানানো যাবে। পাশাপাশি (wbfreeandfairpolls@gmail.com) এই ইমেল আইডিতেও অভিযোগ পাঠানো যাবে।

    Threats in the election, report directly to the election commission of India

    আরও পড়ুন : জ্বালানি নিয়ে দুশ্চিন্তার মাঝে LPG নিয়ে বড় সুখবর দিল কেন্দ্র

    সোমবার থেকেই এই পরিষেবা চালু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল জানিয়েছেন, “নির্বাচন প্রায় এসেই গিয়েছে। এখন আমাদের কাছে আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ আসে। সেই কারণে আমরা পৃথক একটি টোল ফ্রি নম্বর এবং ইমেল আইডি চালু করলাম। যে কোনও সময় সেখানে অভিযোগ জানাতে পারবেন ভোটারেরা। অভিযোগ পাওয়ার পরে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।” অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    প্রচারে বেরিয়ে বিশেষভাবে সক্ষম যুবককে মালা পরিয়ে দৃষ্টান্ত স্থাপন হিরণের
    Next Article
    ভিড় নিয়ন্ত্রণে এবার‌ চালু স্পেশাল ট্রেন, কোন কোন রুটে চলবে ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment