Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটে অনুপস্থিতি কি শাস্তিযোগ্য? মামলার শুনানিতে বড় মন্তব্য করল সুপ্রিম কোর্টে

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোট দেওয়া কি বাধ্যতামূলক করা যায়? এই প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি জনস্বার্থ মামলা হয়েছিল। সেখানে দাবি করা হয়, দেশের সব নাগরিককে ভোট দিতে বাধ্য করা হোক, আর কেউ না দিলে শাস্তির ব্যবস্থাও থাকুক। এই মামলা এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

    ভোট বাধ্যতামূলক করার মামলায় কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

    বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। মামলায় আবেদনকারী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া বাধ্যতামূলক করা উচিত। এমনকি কেউ ইচ্ছা করে ভোট না দিলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাও রাখা দরকার। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত সাফ জানিয়ে দিয়েছে, ভোট দেওয়া গুরুত্বপূর্ণ হলেও কাউকে জোর করে ভোট দিতে বাধ্য করা যাবে না।

    মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, ভোট দেওয়ার ব্যাপারে মানুষকে সচেতন করা যেতে পারে, কিন্তু কাউকে জোর করে ভোট দিতে বলা ঠিক নয়। এটা আদালতের কাজও নয়। আদালত আরও জানায়, এই ধরনের নিয়ম বানানোর ক্ষমতা সংসদ বা নীতি নির্ধারণকারী সংস্থার। তাই আবেদনকারী চাইলে সেখানে গিয়ে বিষয়টি তুলতে পারেন।

    শুনানির সময় প্রধান বিচারপতি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান, দেশের অনেক মানুষ আছেন, যেমন দিনমজুর, যাঁরা প্রতিদিন কাজ না করলে সংসার চলে না। তাঁরা যদি বলেন, কাজ ছেড়ে ভোট দিতে যাওয়া সম্ভব নয়, তাহলে তাঁদের কীভাবে বাধ্য করা হবে? এই বাস্তব সমস্যার কথাও তুলে ধরে আদালত (Supreme Court)।

    Supreme Court of India orders voting rights only after getting clearance from tribunal

    আরও পড়ুনঃ চাকরি না পেলেও মিলবে টাকা! যুবদের জন্য বিজেপির ‘যুবশক্তি কার্ড’-এ বড় প্রতিশ্রুতি

    সব মিলিয়ে, সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু সেটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কাউকে জোর করে ভোট দিতে বাধ্য করা যাবে না।

    Click here to Read More
    Previous Article
    ট্রাইব্যুনালে ছাড়পত্র নিয়ে বাতিল ভোটারদের উদ্দেশ্যে কী বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক
    Next Article
    ভোটার তালিকায় নাম নেই, তবুও প্রিসাইডিং অফিসারের ডিউটি—রানাঘাটে শিক্ষিকার ভোগান্তি চরমে

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment