Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতের বিরুদ্ধে ডিভিলিয়ার্সকে টপকে গেলেন গুরবাজ! অল্পের জন্য হাতছাড়া হলো আফ্রিদির রেকর্ড

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারত বনাম আফগানিস্থান (India vs Afganistan) ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস তৈরি করলেন আগ্রাসী আফগান ওপেনার রহমানউল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)। ব্যাট হাতে ভারতীয় দলের (Indian Cricket Team) বোলারদের বিরুদ্ধে সংহারমূর্তি ধারণ করেছিলেন এই তারকা ক্রিকেটার। ৫২ বলে ১০২ রানের একটি অসাধারণ ইনিংস খেলে ভারতের সামনে ১৯৫ রানের টার্গেট ছুঁড়ে দিতে আফগানিস্তানকে সাহায্য করেছেন তিনি।

    আর এই অসাধারণ ইনিংসটি খেলার পর এখন ভারতীয় দলের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটের দ্রুততম শতরানকারীদের মালিকের তালিকায় এবি ডিভিলিয়ার্সকে পেছনে ফেলেছেন গুরবাজ। ভারতের বিরুদ্ধে ২০১৫ সালে ৫৭ বলে শতরান করেছিলেন এবি। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এই বিশেষ তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে।

    আরও পড়ুন: আরও এক অনন্য রেকর্ড অধিনায়ক শুভমান গিলের! পেছনে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিকে

    তবে সেই জায়গা আজ তার কাছ থেকে ছিনিয়ে নিলেন গুরবাজ। ৮ টি চার ও ৮ টি ছক্কা সহ তিনি ৪৮ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন এইদিন। তারপর অলরাউন্ডার নীতিশ রানার শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন। অল্পের জন্য পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদির ভারতের বিরুদ্ধে করা ৪৫ বলে শতরানের রেকর্ড হাতছাড়া করেছেন তিনি। এখনও অবধি সেই ইনিংসটিই হলো ওডিআই ফরম্যাটে ভারতের বিরুদ্ধে সবচেয়ে দ্রুততম শতরানের রেকর্ড।

    এদিন শতরান করে দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দেওয়ার পরে তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। তিনি জানান আফগানদের ভারত শহরের একমাত্র টেস্ট ম্যাচটি শেষ হওয়ার পর তিনি ভারতীয় কোচ গৌতম গম্ভীরের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। নিজের ব্যাটিংয়ে কিভাবে উন্নতি করতে পারবেন সেই নিয়ে গম্ভীরের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন তিনি। আর আজ সেই পরামর্শ কাজে লাগিয়েই তিনি ভারতের বিরুদ্ধে এত দুর্দান্ত শতরান করতে পেরেছেন বলে দাবি করেছেন গুরবাজ।

    আরও পড়ুন: শচীনকে টপকে যাবেন বৈভব সূর্যবংশী! কিভাবে? উত্তর দিলেন ডেল স্টেইন

    গুরবাদ ছাড়াও যেদিন ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে নজর কেড়েছেন দুই নবাগত ভারতীয় বোলার হর্ষ দুবে এবং গুরনূর ব্রার। বল হাতে দুজনেই তিনটি করে উইকেট নিয়েছিলেন। তার মধ্যে ফাস্ট বোলার গুরনূর রীতিমতো কৃপণ বোলিং করে সকলকে চমকে দিয়েছেন। সেই সঙ্গে নিয়মিত ঘন্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিবেগে বল করে গেছেন তিনি। অনেকেই মনে করছেন দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত কত সালে বিশ্বকাপের আগে তিনি হয়ে উঠতে পারেন ভারতের নতুন ট্রাম্প কার্ড।

     

    Click here to Read More
    Previous Article
    অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা! শাহের বৈঠকে কড়া নিরাপত্তার ব্লুপ্রিন্ট
    Next Article
    জনতার দরবারে মানবিক মুখ্যমন্ত্রী। জটিল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী।

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment