Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্যাটে রান নেই, দল হারতেই মেজাজ হারান সূর্যবংশী! শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাথে হলো হাতাহাতি

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাট হাতে নেই সেই পরিচিত সংহার রূপ। বড় স্কোর আর আসছে না। ফলস্বরুপ ভারতীয় ‘এ’ দলের (India ‘A’ Team) হার এবং সেই সূত্রে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে (India vs Sri Lanka) হারের পর মেজাজ হারিয়ে বিপক্ষের ক্রিকেটারদের সাথে ঝামেলায় জড়ালেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আর পর পর দুটি ম্যাচ হেরে এখন চূড়ান্ত বাজে অবস্থায় ভারতীয় ‘এ’ দল।

    এই মুহূর্তে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্থান ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে মাঠে নামছে ভারতীয় ‘এ’ দল। প্রথম ম্যাচে জয় পেলেও পরপর দুই ম্যাচে আফগান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারার পর ফাইনালের যোগ্যতা অর্জন নিয়ে চাপে পড়ে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াডরা। ফলস্বরূপ এইদিন সুপার ওভারে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে হেরে মেজাজ হারান বৈভব।

    এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের টপ অর্ডার শোচনীয় ভাবে ব্যর্থ হয়। শেষপর্যন্ত সূর্যাংশ সেজের ৭২ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য ২৬৫ রানের টার্গেট সেট করেছিলেন রুতুরাজরা। কিন্তু এরপর বল হাতে শ্রীলঙ্কাকে রুখতে ব্যর্থ হয় ভারত। সাদিরা সমরবিক্রমার ৯৩ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ২৬৫ রান তোলে শ্রীলঙ্কা। ফলস্বরূপ ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারতীয় ‘এ’ দলের বিরুদ্ধে জয়ের জন্য ১৭ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা ‘এ’।

    আরও পড়ুন: এক ম্যাচে দুজনের বিশ্বরেকর্ড! ভারতীয় দলকে এখন থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোহিত, শুভমান

    এর আগে ব্যাট হাতে প্রথম ইনিংসে মাত্র ২১ রান করে ড্রেসিংরুমে ফিরেছিলেন সূর্যবংশী। সকলে আশা করেছিলেন সুপার ওভারে চিরপরিচিত বিধ্বংসী রুপ ধারণ করবেন বৈভব। কিন্তু ৩ টি বল খেলার সুযোগ পেয়েও কেবল ৬ রান করেন এই ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার। ৭ রানের ব্যবধানে ম্যাচ হেরে যায় মেন ইন ব্লুজ।

    আর ম্যাচ হারতেই শ্রীলঙ্কার বোলার মাথুলানের সঙ্গে চরম বাক-বিতণ্ডায় জড়ান সূর্যবংশী। বল হাতে জয়ের পর অতিরিক্ত আগ্রাসীভাবে উদযাপন করছিলেন এই ফাস্ট বোলার। সেই সময় মেজাজ গরম করে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে ধাক্কাধাক্কি ও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ১৫ বছর বয়সী এই তারকা। তার এই মেজাজ হারানোর ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ভক্তদের মধ্যে। অনেকেই বৈভবের এই হার না মানার মানসিকতাকে ইতিবাচক ভাবে দেখছেন। আবার অনেকে বলছেন যে জয়ের পাশাপাশি পরাজয়কেও সমানভাবে না মানতে পারলে বড় ক্রিকেটার হতে পারবেন না সূর্যবংশী। গোটা টুর্নামেন্টে এই তরুণ তারকার এখনো অবধি স্কোরগুলি হল যথাক্রমে ১৪, ৪৪ এবং ২১। অনেকেই মনে করছেন ধারাবাহিক ব্যর্থতাই বৈভবের মেজাজ হারানোর আসল কারণ।

    আরও পড়ুন: ব্যাট হাতে নতুন ইতিহাস শুভমান গিলের! জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ভারতীয় দল

    তবে এখনও এই টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় ‘এ’ দলের সামনে। পরের ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে জয় পেলেই ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। তাই পরবর্তী ম্যাচে এই রাগকে আগুন বানিয়ে বৈভব সূর্যবংশীর জ্বলে ওঠার অপেক্ষায় ভক্তরা।

     

    Click here to Read More
    Previous Article
    দলবদলের জের, দিদি নাম্বার ওয়ান থেকে এবার ‘ছাঁটাই’ রচনা?
    Next Article
    যুদ্ধের উত্তেজনা সামলেই বাণিজ্যে বাজিমাত ভারতের! রফতানিতে বিপুল বৃদ্ধি, চমকে দেবে পরিসংখ্যান

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment