Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৫৫ টি প্রকল্পে আবেদন থেকে সরকারি পরিষেবার সুবিধা, কতদিন চলবে জনকল্যাণ শিবির?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে সরকার বদলের পরেই পরপর প্রতিশ্রুতি পালনে উদ্যোগী হয়ে উঠেছে প্রশাসন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুযোগ সুবিধা দিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির (Jankalyan Shibir)। আজ ১৫ জুন থেকে রাজ্যের বিভিন্ন জেলা এবং ব্লকে চালু হয়েছে এই শিবির। কতদিন চলবে এই ক্যাম্প, কী কী সুবিধা মিলবে জেনে নিন বিস্তারিত।

    চালু হয়েছে জনকল্যাণ শিবির (Jankalyan Shibir)

    কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৫ টি প্রকল্প সম্পর্কে জনসাধারণকে জানানো এবং পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এই ক্যাম্প চালু করা হয়েছে। ১৫, ১৬ এবং ১৭ জুন এই তিন দিন ধরে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে ক্যাম্প। এই সময়ে এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার পাশাপাশি সরকারি প্রকল্পগুলিতে আবেদন প্রক্রিয়াও চলবে।

    How many days will jankalyan shibir happen

    কী কী পরিষেবা মিলবে: বিভিন্ন চালু সরকারি প্রকল্প যেমন অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবশক্তি প্রকল্প, কিষাণ যোজনার মতো প্রকল্পগুলিতে নতুন করে নাম লেখানো যাবে। এছাড়া ভোটার, আধার কার্ড বা অন্যান্য সরকারি পরিচয়পত্রে কোনও ভুলত্রুটি থাকলে তাও সংশোধন করা যাবে শিবিরে।

    আরও পড়ুন : ফ্রি তে বিদ্যুৎ দেবে সরকার, কেন্দ্রের এই প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে, কীভাবে আবেদন?

    হবে অন্য কাজ: কোনও সরকারি পরিষেবার সুবিধা পাচ্ছেন না বা কোনও কাজ প্রশাসনিক স্তরে আটকে থাকলে তার অভিযোগও সরাসরি ক্যাম্পে (Jankalyan Shibir) এসে জানানো যাবে। একই শিবিরে একাধিক সুবিধা পাওয়ায় আমজনতার সুবিধা হয়েছে তা বলা বাহুল্য।

    আরও পড়ুন : দলবদলের জের, দিদি নাম্বার ওয়ান থেকে এবার ‘ছাঁটাই’ রচনা?

    এই শিবিরে ৫৫ টি প্রকল্পের সুবিধা পাওয়া গেলেও সবথেকে বেশি আগ্রহ অন্নপূর্ণা যোজনা নিয়ে। বহু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও এখনও চলছে আবেদন প্রক্রিয়া। এবার এই শিবিরেই মিলবে প্রকল্পের সুবিধা।

    Click here to Read More
    Previous Article
    "প্রশাসককে এক্সটেনশন দেব না, আমরা দ্রুত নির্বাচন করার পক্ষে"-পুরভোট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
    Next Article
    ‘পার্টির কথা এখন বলা যাচ্ছে না’! কোন দলে আছেন বললেনই না মমতার ভাইয়ের স্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment