Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মমতার বাড়ির সামনেই উড়ন্ত পচা ডিম কুণালের মাথায়! বললেন ‘আবারও যাবো’

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ এবার ‘ডিম থেরাপি’ পেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই কাঁচা ডিম ছুঁড়ে মারা হল বেলেঘাটার বিধায়ককে। আহত হয়ে কি বললেন কুনাল ঘোষ? কেন ডিম ছুঁড়ে মারল আক্রমণকারী যুবক চন্দন?

    এবার ‘ডিম থেরাপি’ পেলেন কুণাল ঘোষ!

    প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়েছিল আজ অর্থাৎ সোমবার। সেখান থেকে বেরোনোর সময়েই দেখা যায় ডিম হাতে দাঁড়িয়ে এক যুবক। শুরুতে কিছু কথা বলেই ডিম ছোঁড়া হয়। ক্যামেরার সামনেই দেখা যায়, কাঁচা ডিম ছোঁড়া হল, যেটা মাথায় লেগে ফেটে গেল। মাথা ছাড়া পিঠেও ডিম লেগেছে তাঁর।

    আচমকা ঘটে যাওয়ার এই ঘটনার পরেই কুণাল বলেন, আজ যদি পাথর মারতো? বাঁ চোখটা যদি বারোটা বেজে যেত? আমি এমনিতে ডিম খেতে বেশ ভালোবাসি। অমলেট, সেদ্ধ সবই খাই। আমি বললাম আমাকেও কটা ডিম দাও, ওদিক থেকে আমায় মারলে আমিও কটা মারি! কিন্তু এভাবে আমাকে থামানো যাবে না।

    আরও পড়ুনঃ ‘ঢপের কীর্তন বন্ধ হোক!’, দিদি-খোকাবাবুর চুরি থেকে নব-তৃণমূল নিয়ে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী

    এদিনের ঘটনা মানুষের রাগের বহিঃপ্রকাশ বলে মানতে রাজি নন তিনি। তাঁর মতে, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও নিরাপত্তা থাকে। অথচ ছেলেগুলো ডিম মেরে চলে গেল, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। অত্যাচার করেছে বলে রাস্তায় আক্রমণ করবে? কুণাল ঘোষ কি অত্যাচার করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিভাবে এমনটা হল?’ অবশ্য পরেই আবার তিনি জানান, ‘ওখান দিয়ে আবারও যাব। একটা সময় ছিল যখন কুণাল ঘোষকে সামলাতে দেড়শো পুলিশ লাগত। দু’-একটা কুকুর বেড়াল আর কি করবে!’ এরপর আক্রমণকারীদের কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে কুণাল বলেন, বাকি ডিমগুলো অমলেট বানিয়ে খেয়ে নিও।

    ঘটনাস্থলে থাকা চন্দনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে চন্দন বলছে, জনগণের উপর অনেক অত্যাচার করেছে। কুণাল ঘোষ কি কম অত্যাচার করেছে নাকি? আজ এ ডিম খাওয়ারই যোগ্য। তাই ডিম ছুঁড়তে এসেছি।

    প্রসঙ্গত, এই ঘটনার পরেই কুণালের কাছে নানা জায়গা থেকে ফোন আসতে শুরু করে। অনেক ছেলে ও সিনিয়ার নেতারা ঘটনাস্থলে যাবার জন্য বলেছিলেন। কিন্তু সেক্ষেত্রে আবার পুলিশ বিজেপির দলদাসের মত আচরণ করতে পারে তাই সকলকে আসতে মানা করে দিয়েছেন কুনাল ঘোষ।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে গেলে মানতে হবে আরও তিনটে শর্ত !
    Next Article
    ব্রিটিশ আমলের রেওয়াজে ইতি! ভারতীয় সেনায় নয়া ড্রেস কোড, বদলে যাচ্ছে বহু পুরনো নিয়ম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment