Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভাইয়ের সঙ্গে অলিম্পিকে গড়েছিলেন অনন্য রেকর্ড! প্রয়াত ভারতের হকি কিংবদন্তি গুরবক্স সিং গ্রেওয়াল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL নিয়ে দেশজুড়ে উত্তেজনার আবহেই এবার ক্রীড়া জগৎ থেকে একটি অত্যন্ত দুঃখের খবর সামনে এসেছে। অলিম্পিকে ভারতীয় হকির সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা কিংবদন্তি প্রয়াত হয়েছেন। মূলত, গত শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং গ্রেওয়াল (Gurbax Singh Grewal) ৮৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন। তিনি মোহালির নিকটবর্তী জিরাকপুরে হৃদরোগে আক্রান্ত হন।

    প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় গুরবক্স সিং গ্রেওয়াল (Gurbax Singh Grewal):

    জানিয়ে রাখি যে, গুরবক্স সিং গ্রেওয়াল ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন। তিনি এমন এক সময়ে ভারতীয় হকি দলের অংশ ছিলেন, যখন এই দল বিশ্বের অন্যতম শক্তিশালী ও সফল দল হিসেবে বিবেচিত হত। ভারতীয় হকি দল ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করে। গুরবক্স সিং গ্রেওয়াল সেই পদকজয়ী ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল তাঁর ভাইও সেই দলের অংশ ছিলেন। এদিকে, গুরবক্স সিং গ্রেওয়ালের প্রয়াণে হকি ইন্ডিয়াসহ ক্রীড়া অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন।

    দুই ভাইয়ের এক অনন্য রেকর্ড: জানিয়ে রাখি যে, ক্রীড়া জগতে গুরবক্স সিং গ্রেওয়াল এবং তাঁর ভাই বলবীর সিং গ্রেওয়াল এক অনন্য কৃতিত্বের অধিকারী। গুরবক্স এবং তাঁর ভাই বলবীর মেক্সিকো সিটি অলিম্পিক গেমসে ভারতীয় হকি দলের হয়ে একসঙ্গে খেলেছিলেন এবং দেশের পদক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ভারতীয় হকির ইতিহাসে এটি সেই বিরল ঘটনাগুলির একটি, যেখানে দুই সহোদর ভাই একসঙ্গে অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন।

    আরও পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের বড় অ্যাকশন কমিশনের! কালীঘাট সহ আরও দুই থানার ওসি বদল

    নতুন হকি খেলোয়াড় উপহার দিয়েছেন দেশকে: গুরবক্স সিংয়ের পারদর্শিতা শুধু হকি মাঠেই সীমাবদ্ধ ছিল না, বরং হকি স্টিক হাতে নিজের দক্ষতা প্রমাণ করার পরেও তিনি দেশের জন্য নতুন প্রতিভাও খুঁজে এনেছিলেন। গুরবক্স দীর্ঘদিন ধরে পশ্চিম রেলওয়ের একজন সিনিয়র ক্রীড়া আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে গুরবক্স রাজস্থানসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদের রেলওয়ে হকি দলে যোগদানের জন্য নিয়োগ করেন। এর ফলে বহু খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের ছাপ রাখতে সক্ষম হন এবং রেলওয়েও দল হিসেবে আরও শক্তিশালী হয়।

    আরও পড়ুন: তীব্র গরমে হু হু করে বাড়ছে এসি-কুলারের ব্যবহার! এপ্রিলেই ভাঙল বিদ্যুতের চাহিদার সমস্ত রেকর্ড

    অবসরের পরেও মুম্বাই হকিতে সক্রিয়: কথায় আছে যে, একজন সৈনিক এবং একজন ক্রীড়াবিদ কখনোই পুরোপুরি অবসর নেন না। অর্থাৎ, অবসরের পরেও তাঁরা নিজ কাজের সঙ্গে যুক্ত থাকেন। গুরবক্সও এর ব্যতিক্রম ছিলেন না। মুম্বাইয়ে অবসর গ্রহণের পরেও তিনি মুম্বাই হকি অ্যাসোসিয়েশনের অনারারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই সময়ে অ্যাসোসিয়েশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন। আর এই কারণগুলির জন্যই ভারতীয় হকিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

    Click here to Read More
    Previous Article
    দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের বড় অ্যাকশন কমিশনের! কালীঘাট সহ আরও দুই থানার ওসি বদল
    Next Article
    “তৃণমূল কংগ্রেস গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে” - ShamikBhattacharya

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment