Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের বড় অ্যাকশন কমিশনের! কালীঘাট সহ আরও দুই থানার ওসি বদল

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর বিধানসভা ভোটের ঘোষণার পর থেকেই রাজ্যে একাধিকবার আমলা এবং IPS পদে রদবদল করেছেন নির্বাচন কমিশন। সেই রেশ বজায় রেখে ফের কমিশন বড় পদক্ষেপ গ্রহণ করল। মূলত, আগামী ২৯ এপ্রিলে দ্বিতীয় দফার ভোটের আগে ফের কলকাতা পুলিশে (Kolkata Police) রদবদল ঘটল। একাধিক থানার পুলিশ আধিকারিককে বদলে দিল কমিশন।

    কলকাতা পুলিশে (Kolkata Police) ফের রদবদল:

    সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই তালিকায় কালীঘাট থানার ওসিকেও বদলে দেওয়া হয়েছে। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি উপস্থাপিত করে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মার্চের শেষে ২৯ তারিখ কালীঘাট থানার ওসি বদল করে কমিশন।

    Election Commission reshuffles Kolkata Police.

    সেই সময়ে কালীঘাট থানার ওসি করা হয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে। যদিও, এক মাসের মধ্যেই তাঁকে সরিয়ে দিয়ে নতুন ওসি করা হল কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে থাকা গৌতম দাসকে।

    আরও পড়ুন: তীব্র গরমে হু হু করে বাড়ছে এসি-কুলারের ব্যবহার! এপ্রিলেই ভাঙল বিদ্যুতের চাহিদার সমস্ত রেকর্ড

    এছাড়াও, কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি-কেও বদল করা হয়েছে। এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিক উত্তম পাইককে। এদিকে উল্টোডাঙা মহিলা থানা এবং আলিপুর থানার ওসি-কেও বদলে দিয়েছে কমিশন। উল্টোডাঙা মহিলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। অপরদিকে, আলিপুর থানার নতুন ওসি হয়েছেন সুব্রত পাণ্ডে।

    আরও পড়ুন: বিপর্যস্ত বাজারেও আদানি গ্রুপের এই কোম্পানির শেয়ারে রকেটের গতি! ব্রোকরেজ দিল কেনার পরামর্শ

    এদিকে, দ্বিতীয় দফার নির্বাচনের আগে একইসঙ্গে কালীঘাট থানার ওসি এবং অ্যাডিশনাল ওসির এহেন বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। তবে, এই বদলির নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে সেই বিষয়ে কোনও তথ্য জানায়নি কমিশন। যদিও, নির্বাচনের আগে সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূল প্রার্থীকে দেখেই গাড়ি ফেলে গরুর ছুট! হুলস্থুল কান্ড আউশগ্রামে
    Next Article
    ভাইয়ের সঙ্গে অলিম্পিকে গড়েছিলেন অনন্য রেকর্ড! প্রয়াত ভারতের হকি কিংবদন্তি গুরবক্স সিং গ্রেওয়াল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment