Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূল কত আসন পাবে? হিসেব কষে সংখ্যা জানালেন অভিষেক

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। কোন দল কত আসন পাবে, তা নিয়ে জোর আলোচনা চলছে। এই সময় তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট জানিয়ে দিলেন লড়াই এখনও বাকি, তাই এখনই ঢিলে দিলে চলবে না। মানুষের কাছে পৌঁছতেই হবে, তবেই জয়ের পথ সহজ হবে।

    ২৩০টি আসনে জয়ের কথা বলেন অভিষেক (Abhishek Banerjee)

    প্রথম দফার ভোট আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ২৩ এপ্রিল ১৫২টি আসনে ভোট হবে। তার আগে রাজ্যজুড়ে তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে একটি বড় ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে প্রার্থী, সাংসদ, পুরপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, সব মিলিয়ে প্রায় ৩০ হাজার মানুষ যোগ দেন। এই বৈঠক থেকেই অভিষেক বলেন, তৃণমূল এই ভোটে প্রায় ২৩০টি আসন পাবে।

    তবে শুধু এই কথা বলেই থেমে থাকেননি অভিষেক (Abhishek Banerjee), এরপর তিনি কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন, কোনওভাবেই মাঠ ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের কাছে যাওয়া। বাড়ি বাড়ি গিয়ে সরকারের কাজ বোঝাতে হবে। যারা সরকারি সুবিধা পেয়েছেন, তাদের উদাহরণ দিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে।

    বিজেপিকে আক্রমণ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, মানুষের কাছে বোঝাতে হবে যে বিজেপি সব কাজেই দিল্লির অনুমতির কথা তোলে। একইসঙ্গে তিনি কর্মীদের আচরণ নিয়েও সতর্ক করেন। মানুষের অভিযোগ থাকলে তা শুনতে হবে, তর্ক না করে প্রয়োজনে ক্ষমা চাইতেও হবে। অভিষেক আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার মুখ্যমন্ত্রী হবেন। যদি সবাই একসঙ্গে লড়াই করে, তাহলে জয়ের ব্যবধান আরও বাড়বে।

    Abhishek Banerjee sends strong message to Malda-Murshidabad leaders

    আরও পড়ুনঃ জল সংকটে জেরবার শহর, ২০০ কোটির প্রকল্পে বড় সিদ্ধান্ত তৃণমূলের

    ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিজেপির অভিযোগেরও জবাব দেন তিনি। তাঁর দাবি, ২৭ লক্ষ নাম বাদ যাওয়ার কথা বলা হলেও, নতুন করে প্রায় ৫০ লক্ষ মানুষ তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন। সবশেষে তিনি বলেন, যদি এত কিছুর পরও বিজেপি হেরে যায়, তাহলে বাংলার রাজনীতি থেকেই ভবিষ্যতে দিল্লির রাজনীতিতে প্রভাব পড়বে।

    Click here to Read More
    Previous Article
    প্রচারে বেরিয়ে তৃণমূলের হাতে হেনস্তার শিকার Santu Pan, লুটিয়ে পড়লেন মাটিতে
    Next Article
    জল সংকটে জেরবার শহর, ২০০ কোটির প্রকল্পে বড় সিদ্ধান্ত তৃণমূলের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment