Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রেন টিকিট বুকিং এখন আরও সহজ, IRCTC এর নতুন নিয়মে যাত্রীদের বাড়ল সুবিধা

    15 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: গণপরিববনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)। তাছাড়া ভারতীয় রেলের অধীনে দেশ জুড়ে প্রায় ৭ হাজার ৩০৮ এর বেশি রেলস্টেশন রয়েছে। যেখানে নিত্যদিন ১৩ হাজারের বেশি ট্রেন চলাচল করে। যার মধ্যে লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন উভয় রয়েছে। তবে জানা যায় শুধুমাত্র রেলপথে ২০মিলিয়ন মানুষ প্রতিদিন যাতায়াত করে। কারণ এই রেলের মাধ্যমে যাতায়াত করলে পরে কম পয়সায় বেশিদূর পর্যন্ত যাওয়া যায়।

    টিকিট বুকিংয়ে স্বস্তি, IRCTC নতুন নিয়মে আরও সহজ হল রেলের পরিষেবা (Indian Railways)

    তবে অনেক সময় দেখা যায় ট্রেনের টিকিট কাটার সময় হতাশার সম্মুখীন হয় যাত্রীরা। কারণ পেমেন্ট ফেল হলে রেলের টিকিট বুকিং করা সম্ভব হয়ে ওঠেনা। আর এবার এই পেমেন্ট ফেল হলে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয়। কিন্তু রেলের টিকিট সেই সময় বুকিং করা যায় না। পাশাপাশি সেই টাকাও ফেরত পাওয়া সম্ভব হয়ে ওঠে না (Indian Railways)।

    Indian Railways services have become even easier under IRCTC's new rules

    আরও পড়ুন: ১৯ এপ্রিল পর্যন্ত বাতিল ট্রেন, আদ্রা ডিভিশনে রেলের সিদ্ধান্তে বিপাকে নিত্যযাত্রীরা

    তাই এই বিষয়ে রেলের তরফ থেকে জানানো হয়েছে, পেমেন্ট ফেল হলেও রেলের টিকিট বুকিং করা সম্ভব। সম্প্রতি আইআরসিটিসি তরফ থেকে এই নতুন ফিচার তৈরি করা হয়েছে।

    যেখানে পেমেন্ট ফেল অথবা ব্যাংক থেকে টাকা কেটে নিলেও পুনরায় সেই টাকা না দিয়ে সেই সময়ে টিকিট বুকিং করা যাবে। আর এই ফিচারের নাম হল রিজিউম রিট্রাই বুকিং। এই ফিচার্ড দিয়ে প্রেমেন্ট ফেল হলে আপনাকে নতুন ভাবে পেমেন্ট না করেই আপনি টিকিট বুকিং করতে পারবেন সহজে। পাশাপাশি মনে রাখতে হবে টিকিট বুকিং এর সময় পেমেন্ট গেটওয়ে আইআরসিটিসি অ্যাপ সিলেক্ট করতে হবে। তাহলে আর কোন সমস্যা হবে না।

    এছাড়াও বহু সময় ব্যাংকের সার্ভার ডাউন থাকলে অথবা প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হলো পেমেন্ট ফেল দেখায়। তবে মনে রাখবেন এই ফিচারটি শুধুমাত্র আইপে গেটওয়ে ব্যবহার করলেই কাজে আসবে। সে ক্ষেত্রে পুনরায় টিকিটের জন্য আপনাকে নতুন ভাবে আর টাকা দিতে হবে না (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় ঝেঁপে নামবে? আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন
    Next Article
    আয়-ঋণের অদ্ভুত সমীকরণ! ভোটের আগে রুদ্রনীল ঘোষের হলফনামায় চমক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment