Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তেলের দামে পরিবর্তন, আজ আপনার শহরে পেট্রোল-ডিজেল কত টাকা হয়েছে

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানোর তেল ও গ্যাসের অভাব। যার ফলে ক্রমবদ্ধমান থাকছে এই দুটি জিনিসের দাম। পাশাপাশি বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম আজ প্রতি ব্যারেল প্রতি ৯০ ডলারের আশেপাশে রয়েছে। এর ফলে সরকারি তেল কোম্পানিগুলির প্রকাশিত পেট্রোল ও ডিজেলের খুচরো দামের ওপর প্রভাব পড়েছে (Fuel Price)। এক নজরে দেখে নিন আজকে নয়ডা থেকে পাটনা পর্যন্ত পেট্রোল ও ডিজেলের খুচরো দাম কত।

    পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট, আপনার শহরের রেট জানুন (Fuel Price)

    বর্তমান পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আপাতত শান্ত হওয়ার দিকে। আপাতত সংঘর্ষ বিরতি পথে এগিয়েছে আমেরিকা ও ইরান। এই পরিস্থিতিতে বুধবার ভারতে বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত রয়েছে এক নজরে তা দেখে নিন (Fuel Price)।

    Fuel Price major update check the rates in your city

    আরও পড়ুন: বাংলার নববর্ষের দিনে সুখবর! ফের কমল সোনার দাম, জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেটের দাম কত

    আজ গাজিয়াবাদে পেট্রোল ৩৯ পয়সা বেড়ে প্রতি লিটার ৯৪.৮৯ টাকা হয়েছে। ডিজেল ৪৫ পয়সা বেড়ে প্রতি লিটার ৮৮.০৩ টাকা পৌঁছেছে। পাশাপাশি নয়ডাতেও পেট্রোল ১৩ পয়সা বেড়ে প্রতি লিটার ৯৪.৯০ টাকায় বিক্রি হচ্ছে। ডিজেল ১২ পয়সা বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ৮৮.০১ টাকায় পৌঁছেছে।বিহারের রাজধানী পাটনায় পেট্রোল ৩৭ পয়সা কমে প্রতি লিটার ১০৫.২৩ টাকায় বিক্রি হচ্ছে।

    একইভাবে, ডিজেলও ৩৫ পয়সা কমে প্রতি লিটার ৯১.৪৯ টাকায় বিক্রি হচ্ছে। অপরিশোধিত তেলের গত ২৪ ঘণ্টায় এর দামে পরিবর্তন দেখা যাচ্ছে। ব্রেন্ট ক্রুডের দাম বড় পতনের সঙ্গে কমে ৯৪.৪৪ ডলার প্রতি ব্যারেল হয়েছে। ডব্লিউটিআই এর দামও কিছুটা কমে ৯০.৩৯ ডলার প্রতি ব্যারেল দাঁড়িয়েছে।

    এছাড়াও পেট্রোল-ডিজেলের দাম দিল্লিতে পেট্রোল ৯৪.৭২ টাকা ও ডিজেল ৮৭.৬২ টাকা প্রতি লিটার। মুম্বাইতে পেট্রোল ১০৩.৪৪ টাকা এবং ডিজেল ৮৯.৯৭টাকা প্রতি লিটার। চেন্নাইতে পেট্রোল ১০০.৭৬ টাকা এবং ডিজেল ৯২.৩৫ টাকা প্রতি লিটার কলকাতায় পেট্রোল ১০৪.৯৫ টাকা এবং ডিজেল ৯১.৭৬ টাকা প্রতি লিটার ।

    এছাড়াও নতুন শহরগুলোর দামের পরিবর্তন– নয়ডায় পেট্রোল ৯৪.৯০ টাকা এবং ডিজেল ৮৮.০১ টাকা প্রতি লিটার হয়েছে। গাজিয়াবাদে পেট্রোল ৯৪.৮৯ টাকা এবং ডিজেল ৮৮.০৩ টাকা প্রতি লিটার হয়েছে। পাটনায় পেট্রোল ১০৫.২৩ টাকা এবং ডিজেল ৯১.৪৯ টাকা প্রতি লিটার হয়েছে (Fuel Price)।

    Click here to Read More
    Previous Article
    ‘৬৬৪৫ কোটি টাকার বকেয়া..,’ DA মামলার শুনানির আগেই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিল রাজ্য
    Next Article
    কিছুক্ষণেই সুপ্রিম কোর্টে DA মামলা, রাজ্যের আবেদন শুনবে জাস্টিস করোল ও মিশ্রের বেঞ্চ

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment