Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুভেন্দু গড় নন্দীগ্রামে এজেন্টই দিতে পারল না তৃণমূল! ৫০ বুথের ‘হিসেব’ সামনেই আসতেই শোরগোল শুরু

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) উত্তাপে যখন রাজ্য রাজনীতি তুঙ্গে, তখন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নন্দীগ্রাম (Nandigram)। এই কেন্দ্র মানেই শুভেন্দু (Suvendu Adhikari) বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বহুচর্চিত লড়াইয়ের কথা মনে পড়ে। এবার ভোট চলাকালীন সেই নন্দীগ্রাম নিয়েই বড় মন্তব্য করলেন বিরোধী দলনেতা
    শুভেন্দু অধিকারী।

    নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলকে নিয়ে শুভেন্দু

    ভোটের দিনেই সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন, নন্দীগ্রামে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর বক্তব্য অনুযায়ী, যে কেন্দ্রে শাসকদলের এত প্রভাব, সেই নন্দীগ্রামেই নাকি ৫০টির বেশি বুথে এজেন্ট দিতে পারেনি তারা। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, “খোদ নন্দীগ্রাম বিধানসভাতেই ৫০টার বেশি বুথে কোনও এজেন্ট দিতে পারেনি তৃণমূল। ওদের লোক কোথায়? মানুষ আমাদের পাশে আছে।” এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

    উল্লেখ্য, মজবুত ঘাঁটিতে প্রতিটি বুথে এজেন্ট রাখা যে কোনও দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এমন দাবি সত্যি হলে তা শাসকদলের জন্য বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে। নিজের কেন্দ্র নন্দীগ্রাম নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু আরও ইঙ্গিত দেন যে, জনসমর্থনের দিক থেকেও বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। শুধু নন্দীগ্রাম নয়, প্রথম দফার ভোটের চিত্র বিশ্লেষণ করে গোটা রাজ্যের ফলাফল নিয়েও বড় ভবিষ্যদ্বাণী করেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, “১৫২টা আসনের মধ্যে ১২৫-এর নিচে বিজেপির নামার কোনও জায়গা নেই। লিখে রেখে দিন।”

    Suvendu says Trinamool could not provide agents in 50 booths of Nandigram

    আরও পড়ুন : বুথে বিজেপি এজেন্টকে উধাও করে তার জায়গায় বসলেন তৃণমূল কর্মী, ধরা পড়তেই যা হল…

    রাজ্যের বিভিন্ন অংশ, বিশেষ করে জঙ্গলমহল ও উত্তরবঙ্গ নিয়ে তিনি আরও বলেন যে, সেখানে তৃণমূলের প্রভাব অনেকটাই কমে গিয়েছে।
    নন্দীগ্রাম ঘিরে আবারও রাজনৈতিক তরজা তীব্র আকার নিয়েছে। শুভেন্দুর এই বিস্ফোরক দাবিগুলি কতটা সত্যি প্রমাণিত হয়, তা স্পষ্ট হবে ফল ঘোষণার দিনেই।

    Click here to Read More
    Previous Article
    Kumarganjএর BJP প্রার্থীকেই কিল,চড়,লাথি, ঘুষি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, গর্জে উঠলেন Sukanta
    Next Article
    রাজ্যজুড়ে গণতন্ত্রের উৎসব! বঙ্গে ভোট দেখতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment