Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এত বড় মিথ্যা..,’ DA মামলা নিয়ে বিস্ফোরক ভাস্কর ঘোষ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ আর চারদিন পর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে রাজ্য সরকারের আবেদন সংক্রান্ত ডিএ মামলার (Dearness Allowance) শুনানি সম্প্রতি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। বুধবার সর্বোচ্চ আদালতে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানির কথা থাকলেও তা হবে আগামী ৬ মে।

    ডিএ ইস্যুতে বাড়ছে উত্তাপ | Dearness Allowance

    বুধবারের সংক্ষিপ্ত শুনানির আগে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় পশ্চিমবঙ্গ সরকার। আদালতে রাজ্য জানায়, ইতিমধ্যেই প্রথম দফায় সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ ৬০০০ হাজার কোটি টাকা প্রদান করেছে রাজ্য। বাকি ডিএ মেটাতে সর্বোচ্চ আদালতের কাছে কিছুটা সময় চাওয়া হয়।

    বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য জানায় ডিএ ইস্যুতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি সমস্ত সুপারিশ মানবে রাজ্য। রাজ্য সরকার আদালতে জানায়, তাঁদের কাছে যে পরিমাণ কর্মীদের তালিকা ও হিসেব ছিল তাঁদের বকেয়া টাকা ইতিমধ্যেই মেটানো হয়েছে। বকেয়া বাবদ খরচ হয়েছে ৬০০০ কোটি টাকা। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান কেন্দ্রের গঠন করা কমিটির সুপারিশ মতোই রাজ্য কাজ করছে। এদিকে সরকারের পক্ষ থেকে পেশ করা তথ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

    এই ৬ হাজার কোটি টাকা দেওয়ার বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সুপ্রিম কোর্টে ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য সরকার।” তার অভিযোগ, রাজ্য সরকার শুনানি ঠিক শুরু হওয়ার একদম মুখে এই রিপোর্ট পেশ করেছে যাতে আদালত তা পড়ারই সময় না পায়।

    ভাস্করবাবু বলেন, “রাজ্য সরকার যে টাকা দেওয়ার কথা বলছে, তার প্রতিফলন কর্মচারীদের অ্যাকাউন্টে ঘটেনি।” হিসেব ও তথ্যে বিস্তর গোলমাল রয়েছে বলে অভিযোগ করেব তিনি। বলেন, “দেশের সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার কীভাবে এত বড় মিথ্যা তথ্য দেয়, তা ভেবে আমরা অবাক হচ্ছি।”

    এদিন আদালতে রাজ্যের আইনজীবী আরও বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ডিএ-র একটি অংশ দেওয়ার কাজ শুরু হয়েছে। যেহেতু চলতি মাসেই বিধানসভা ভোট তাই কমিটির দ্বারা নির্ধারিত প্রথম কিস্তির অর্থ দেওয়ার জন্য সময় প্রয়োজন। এ বিষয়ে রাজ্যের পক্ষ থেকে একটি রিপোর্ট-সহ হলফনামা জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    আদালতে আইনজীবী বলেন, কেন্দ্রের কমিটি পরবর্তী রিপোর্ট এপ্রিলের শেষভাগে পেশ করবে। সেই সময় পর্যন্ত ডিএ মামলা মুলতুবি করা হোক। এদিন রাজ্যের আবেদনে সাড়া দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালের আগের বহু কর্মীর তথ্য এখনও ডিজিটাল রেকর্ড করা হয়নি। সব কর্মীর সার্ভিস বুক স্ক্যান ও আপলোডের বিষয় সময়সাপেক্ষ। হাজার হাজার পেনশনভোগীডের তথ্যও আলাদা ভাবে মেলাতে হবে। কলকাতা এবং জেলার পেনশন সংক্রান্ত তথ্য মেলাতে হবে।

    dearness allowance(158)

    আরও পড়ুন: পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর গ্রাম, কাঞ্চনজঙ্ঘার সান্নিধ্যে দুদিন কাটাতে এই জায়গা হোক নেক্সট গন্তব্য

    সরকার জানায় বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আলাদা পোর্টাল তৈরি করা হয়েছে। তবে পোর্টাল প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে পোর্টাল পুরো প্রস্তুত করতে সময় লেগে যাবে। এর বিরোধীতা করে ভাস্কর ঘোষ বলেন, “সরকার যদি আমাদের ওপর দায়িত্ব দেয়, তবে বিনা খরচায় অত্যন্ত অল্প সময়ে আমরা এই কাজ করে দিতে পারি। আসলে সময় নষ্ট করে প্রক্রিয়াটি পিছিয়ে দেওয়াই হল সরকারের মূল উদ্দেশ্য।”

    Click here to Read More
    Previous Article
    ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে ১১ হাজারের বেশি পোস্ট, সমাজমাধ্যমে নজর রাখতে কড়া হচ্ছে কমিশন
    Next Article
    বাংলায় চায় ভিক্ষা, চায় না কি শিল্প শিক্ষা? Banglahunt Presents Tough Talk with Rhitobrata | Debate

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment