Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সোনারপুর-কাণ্ডের পর নিরাপত্তা নিয়ে জল্পনা, সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অভিষেক

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক : সোনারপুরে হামলার ঘটনার পর তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়েছিল। বিশেষ করে তিনি কেন্দ্রীয় নিরাপত্তার দাবি জানিয়েছেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়।

    কী বললেন অভিষেক (Abhishek Banerjee) ?

    প্রসঙ্গত, কয়েকদিন আগে সোনারপুরে দলের এক প্রয়াত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় তাঁকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির মধ্যে তাঁর পোশাক ছিঁড়ে যায়, চশমা ভেঙে যায় এবং তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়।সেই আবহেই শনিবার সামাজিক মাধ্যমে বিস্তারিত বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

    পোস্টে অভিষেক স্পষ্টভাবে জানান, ‘গত মাসের ৩০ তারিখ হামলার ঘটনার পর গত ৭ দিনে কোনও ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আমি আবেদন করিনি। ঘটনাটি রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের নজরদারির মধ্যেই ঘটেছে। ঘটনা নিয়ে দুই পক্ষকেই জবাবদিহি করতে হবে।’

    অভিষেকের বক্তব্য, সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া একাধিক অপরাধের ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গত এক মাসে পশ্চিমবঙ্গে একাধিক ধর্ষণ এবং সাধারণ মানুষের উপর ভয়াবহ অপরাধের ঘটনা ঘটেছে। যার অনেকগুলিই যথাযথ উত্তর পায়নি।’ তাঁর মতে, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।

    একইসঙ্গে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোগিত প্রচার বা ভুয়ো তথ্য ছড়ানোর পরিবর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর দেওয়া প্রয়োজন।’ পাশাপাশি তিনি মনে করিয়ে দেন,’রাজ্যের মানুষ নিরাপত্তা, জবাবজিহি এবং সত্য জানার অধিকার রাখেন।’

    Abhishek‌ Banerjee opens up about sonarpur incident

    আরও পড়ুন :শাহজাহানের ডেরায় পুকুরের তলা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, পশ্চিমবঙ্গ পুলিশকে বাহবা দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

    উল্লেখ্য, তৃণমূলের তরফে দাবি করা হয়, রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল এবং তার পরেই এই হামলার ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে নতুন করে কেন্দ্রীয় নিরাপত্তা চাওয়ার প্রশ্ন সামনে এলেও, অভিষেকের সাম্প্রতিক বিবৃতিতে সেই সম্ভাবনা কার্যত নাকচ হয়ে গিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    টলোমলো নেপালের নতুন সরকার !
    Next Article
    ‘মমতাদির সঙ্গে আছি, কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই’! বিস্ফোরক কুণাল ঘোষ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment