Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সই-কাণ্ডে CID-র তলব, হাজিরা দিলেন না অভিষেক! চিঠি দিয়ে কী কারণ জানালেন?

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ সই-কাণ্ডের সূত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছিল সিআইডি (CID)। তিনি সেই তলবে সাড়া দিয়ে ভবানী ভবনে হাজিরা দেন কিনা সেই দিকে নজর ছিল সকলের। তবে বেলা গড়াতেই জানা গেল, হাজিরা দিচ্ছেন না অভিষেক। ‘শারীরিক অসুস্থতা’র কারণে এদিন তিনি হাজিরা দেননি বলে খবর।

    ভবানী ভবনে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

    বিধানসভার সই বিতর্ক সূত্রে তৃণমূল সাংসদ অভিষেককে নোটিশ দিয়েছিল সিআইডি। গত শনিবার সকালে তাঁর বাসভবনে গিয়ে এই নোটিশ দেওয়া হয়। সোমবার বেলা ১২টায় তৃণমূল সাংসদকে হাজিরার সমন দেওয়া হয়েছিল।

    তবে অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, ‘শারীরিক অসুস্থতা’র জন্য এদিন হাজিরা দেননি তিনি। শনিবারের ঘটনার পর একদিন কেটে গেলেও তৃণমূল (TMC) নেতার ঘাড়, ডান দিকের চোয়াল ও বুকের আশেপাশে ব্যথা রয়েছে। বর্তমানে তিনি নিজের বাড়িতে রয়েছেন। পুলিশ এবং তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন ভবানী ভবনে হাজিরা না দিতে পারার কারণ জানিয়ে সিআইডিকে চিঠি দিয়েছেন অভিষেক।

    আরও পড়ুনঃ মেসিকাণ্ডে গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে আদালতে ছুটলেন প্রাক্তন মন্ত্রী অরূপ

    প্রসঙ্গত, গত শনিবার ‘ভোট পরবর্তী হিংসায়’ নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোনারপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য তাঁকে দু’টি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোথাওই ভর্তি নেওয়া হয়নি।

    Abhishek Banerjee posts on social media scathing message on the SIR issue

    হাসপাতালের তরফে বলা হয়, অ্যাডমিট করার মতো গুরুতর অবস্থা নয় অভিষেকের (Abhishek Banerjee)। সেই কারণে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে তিনি সোমবার ভবানী ভবনে হাজিরা দেন কিনা সেই নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল ছিল। তবে শেষমেশ জানা গেল, ‘শারীরিক অসুস্থতা’র কারণে এদিন ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না ডায়মন্ড হারবারের সাংসদ। হাজিরা না দিতে পারার কারণ জানিয়ে তিনি সিআইডিকে চিঠিও দিয়েছেন বলে খবর।

    Click here to Read More
    Previous Article
    কোনওদিন মন্ত্রী হতে পারব, এই জায়গায় আসতে পারব ভাবিনি : শারদ্বত মুখোপাধ্যায়
    Next Article
    ফ্রীতে সরকারি বাসে যাতায়াতে খুশি কলেজ পড়ুয়া থেকে সকল মহিলারা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment