Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘শীঘ্রই পাশ হবে সংরক্ষণ বিল’, ভারতের নারী শক্তির উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক: শীঘ্রই পাশ হতে চলেছে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক এক্স পোস্টে এমনি বার্তার ইঙ্গিত মিলল। বিআর আম্বেদকরের জন্মদিনের দিনই ‘নারী শক্তি’-র উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি জানান, ২০২৯ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই বিষয়টির দ্রুত সমাধান হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

    মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর:

    প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেছেন, দেশের মা-বোনেরা বহুদিন ধরেই এই সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন এবং এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রায় চার দশক ধরে এই অধিকার বাস্তবায়িত হয়নি, তাই আর দেরি করা উচিত নয়। সেই কারণেই বিষয়টি দ্রুত কার্যকর করার জন্য কেন্দ্র সরকার উদ্যোগী হয়েছে বলে জানান তিনি।

    আরও পড়ুন: মঙ্গল থেকে আবহাওয়ার বড় ‘গেম’! দক্ষিণবঙ্গের ৫ জেলাকে সতর্ক করল আবহাওয়া দপ্তর

    উল্লেখ্য, ২০২৩ সালে লোকসভা নির্বাচনের আগে সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল। সেই আইনে লোকসভা ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হলেও তা এখনও কার্যকর হয়নি। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, জনগণনা এবং আসন পুনর্বিন্যাস সম্পূর্ণ হওয়ার পরেই এই সংরক্ষণ কার্যকর করা সম্ভব। এই প্রক্রিয়া সম্পন্ন করার দিকেই এখন জোর দিচ্ছে কেন্দ্র।

    পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে রাজ্যে প্রচারে এসেও এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। কোচবিহারের সভা থেকে তিনি বলেন, বাংলার নারীদের সম্মান ও উন্নতির জন্য তাঁর দল প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর দাবি, বিজেপি সরকার এলে প্রকৃত নারী ক্ষমতায়নের পথ আরও সুগম হবে এবং মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা আরও বাড়বে।

    PM Modi's big message on Women Reservation Bill.

    আরও পড়ুন: মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ নিয়ে বড় আপডেট দিল পর্ষদ

    তবে, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) ঘিরে একদিকে যেমন আশার সঞ্চার হয়েছে, অন্যদিকে তা রাজনৈতিক বিতর্ককেও নতুন মাত্রা দিয়েছে।

    Click here to Read More
    Previous Article
    এক সপ্তাহে বৃদ্ধি ২০ টাকা, এক পিস ডিমের দাম কত বাড়ল কলকাতায়? হটাৎ করে কেনো এতো বাড়ছে ডিমের দাম?
    Next Article
    Rahul Gandhi Live: রায়গঞ্জে রাহুল গান্ধীর জনসভা থেকে সরাসরি | Raiganj Live | Congress

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment