Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সবাই নন, শুধুমাত্র এই হকাররাই পেতে পারেন পুনর্বাসন! ইঙ্গিত অগ্নিমিত্রার

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সরকারি জমি ও ফুটপাথ থেকে বেআইনি দখল সরানোর অভিযান জোরকদমে চলছে। বিভিন্ন এলাকায় হকারদেরও সরানো হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যাঁদের উচ্ছেদ করা হচ্ছে তাঁদের জন্য কি কোনও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে? সেই নিয়েই মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

    হকার পুনর্বাসন নিয়ে কী বললেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)?

    হকার উচ্ছেদকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছে। কংগ্রেস, বাম দল এবং তৃণমূলের পক্ষ থেকেও পুনর্বাসনের দাবি তোলা হয়েছে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, হকারদের পুনর্বাসনের বিষয়টি সরকারের চিন্তাভাবনার মধ্যেই রয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, সব জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব নয়। কারণ অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা নেই। যেখানে জায়গা পাওয়া যাবে, সেখানে বিকল্প ব্যবস্থা করার জন্য জায়গা খুঁজে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

    মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) আরও জানান, যাঁরা দীর্ঘদিন ধরে কোনও এলাকায় হকারি করছেন, বিশেষ করে ২০ থেকে ৩০ বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তাঁদের বিষয়টি আলাদা করে বিবেচনা করা হচ্ছে। কিন্তু যাঁরা মাত্র পাঁচ বা ছয় বছর আগে ব্যবসা শুরু করেছেন, তাঁদের জন্য একই ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করার তেমন কোনও যুক্তি নেই বলেই তাঁর মত।

    ফুটপাথ দখলমুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেন, ফুটপাথ সাধারণ মানুষের চলাচলের জন্য। সেখানে দোকান বসে গেলে পথচারীদের সমস্যায় পড়তে হয়। তাই মানুষের হাঁটার জায়গা দখল করে ব্যবসা চলতে পারে না বলেই মত তাঁর।

    Agnimitra Paul

    আরও পড়ুনঃ অবশেষে জারি হল গ্রেফতারি পরোয়ানা, নতুন চাপে অভিষেক ঘনিষ্ঠ

    হকার উচ্ছেদ নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই সরকারের অবস্থান স্পষ্ট করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিনের হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবনা থাকলেও তা সব ক্ষেত্রে বাস্তবায়ন করা সম্ভব হবে না।

    Click here to Read More
    Previous Article
    খাদ্য সরবরাহ দপ্তরে তোলাবাজির অভিযোগ,‌ সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ খাদ্যমন্ত্রীর
    Next Article
    নিট পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে রেলের বিশেষ ব্যবস্থা, রবিবার চলবে শিয়ালদহ ডিভিশনে স্পেশ্যাল ট্রেন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment