Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাতারাতি বদলে যাবে আবহাওয়া! ৫ জেলায় হবে বৃষ্টি, আগামীকালের আবহাওয়ার আগাম খবর

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ক্রমশ বাড়ছে তাপমাত্রা। দিনের বেলার ভ্যাপসা গরমে বাইরে বেরোনোটা রীতিমতো শাস্তি হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি আরও বাড়বে। ইতিমধ্যেই জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে। ৪০ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে কোথাও কোথাও। হাওয়া অফিস বলছে, ২৩ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে।

    আজ বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা গড়ে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গরম ও অস্বস্তির কারণে সতর্কতা রয়েছে।

    বুধবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার নাগাদ ফের বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্কই থাকবে আবহাওয়া।

    South Bengal Weather

    আরও পড়ুন: ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে ১১ হাজারের বেশি পোস্ট, সমাজমাধ্যমে নজর রাখতে কড়া হচ্ছে কমিশন

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    সোমে উত্তরবঙ্গের দার্জিলিং দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। পাশাপাশি বইবে দমকা ঝরি হাওয়া। চলতি সপ্তাহে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না উত্তরে। ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা আপাতত সেভাবে চড়বে না উত্তরবঙ্গে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের আগে বাংলা থেকে সরে দাঁড়ালো আইপ্যাক ! || WestBengal2026 || TMC || MamataBanerjee
    Next Article
    একে অপরের দেশে তৈরি করবে সামরিক ঘাঁটি! ভারত-রাশিয়ার মধ্যে কার্যকর বিরাট প্রতিরক্ষা চুক্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment