Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পয়েন্ট টেবিলে সবার শেষে রাহানেরা! KKR-কে জেতাতে দলে ‘এন্ট্রি’ নিচ্ছেন ১৮ কোটির খেলোয়াড়

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ক্রমাগত পরাজয়ের সম্মুখীন হয়েছে। এখনও পর্যন্ত তারা ৪ টি ম্যাচ খেলেছে এবং ৩ টি ম্যাচে পরাজিত হয়েছে। ১ টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে KKR। এই আবহে KKR-এ যোগ দিতে চলেছেন ১৮ কোটি টাকার একজন খেলোয়াড়। মূলত, IPL ২০২৬-এ KKR-এ যোগ দেওয়ার জন্য ওই খেলোয়াড় তাঁর দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট তথা NOC পেয়েছেন। মূলত, এবার শ্রীলঙ্কার বোলার মাথিশা পাথিরানার KKR দলে যুক্ত হতে চলেছেন।

    KKR (Kolkata Knight Riders)-এ যোগ দিচ্ছেন মাথিশা পাথিরানা:

    পাথিরানা পেয়েছেন NOC: শ্রীলঙ্কার ডানহাতি ফাস্ট বোলার মাথিশা পাথিরানাকে IPL ২০২৬-এর মেগা নিলামে ১৮ কোটি টাকায় কিনে নেয় KKR। তবে, চোটের কারণে তিনি IPL-এ খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে NOC পাচ্ছিলেন না। তবে, এখন জানা যাচ্ছে যে, তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং NOC-ও পেয়েছেন। জানা গেছে, আগামী ১৪ এপ্রিল চেন্নাইতে CSK-র বিরুদ্ধে ম্যাচের আগে মাথিশা পাথিরানা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন।

    This player is joining Kolkata Knight Riders.
    মাথিশা পাথিরানা

    পাথিরানা কবে চোট পেয়েছিলেন: জানিয়ে রাখি যে, ২০২৬ সালের T20 বিশ্বকাপ চলাকালীন মাথিশা পাথিরানা বাম পায়ে চোট পান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মাত্র ৪ টি বল করার পর তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এদিকে, তাঁর চোট থেকে সেরে ওঠার পর KKR পাথিরানার NOC-র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল।

    আরও পড়ুন: Jio-Airtel-কে টেক্কা! এবার যা করে দেখাল BSNL, জানলে হবেন অবাক

    মূলত, চোটের কারণে ইতিমধ্যেই আকাশ দীপ এবং হর্ষিত রানা IPL থেকে ছিটকে গিয়েছেন। যার কারণে যথেষ্ট প্রভাবিত হয়েছে KKR। এই আবহে পাথিরানা দলে যোগ দিলে KKR যে লাভবান হবে তা আর বলার অপেক্ষায় রাখে না।

    আরও পড়ুন: দাম ১.৫ লক্ষ! অথচ iPhone 17 Pro Max তৈরি করতে খরচ হয় মাত্র এত টাকা

    KKR-এর হয়ে অভিষেক করবেন মাথিশা পাথিরানা: উল্লেখ্য যে, পাথিরানা এই প্রথম KKR-এর জার্সিতে অভিষেক করতে চলেছেন। এর আগে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ টি IPL মরশুম খেলেছেন পাথিরানা। ২০২২ সালে তাঁর IPL অভিষেক হয় এবং এরপর থেকে তিনি ৩২ টি ম্যাচে ৪৭ টি উইকেট নিয়েছেন। এবার তাঁকে KKR-এর হয়ে খেলতে দেখা যাবে। পাশাপাশি, IPL-এ তাঁর ৫০ তম উইকেট যাতে দ্রুত আসে সেই অপেক্ষাও করছেন ক্রিকেট অনুরাগীরা।

    Click here to Read More
    Previous Article
    কীভাবে মেটানো হবে বকেয়া DA? ১৩ এপ্রিলের মধ্যে জানাতে বলল অর্থ দফতর
    Next Article
    একাধিক বাড়ি-ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি, রাজ নাকি শুভশ্রী কে এগিয়ে সম্পত্তিতে?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment