Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম দফার ভোটেই বড় ইঙ্গিত! ১১০ আসনের দাবি কেন করলেন শাহ?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দফার ভোট শেষ হতেই বাংলার রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বড় দাবি করলেন এই দফাতেই বিজেপি ১১০-র বেশি আসনে জিততে পারে। ভোটের পর দলের ভেতরের রিপোর্ট দেখেই স্বরাষ্ট্রমন্ত্রী এমন দাবি করেছেন বলে জানা যাচ্ছে।

    প্রথম দফার ভোটের পর আত্মবিশ্বাসী শাহ (Amit Shah) কী কী বললেন?

    প্রথম দফার ভোট মিটতেই কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ (Amit Shah) জানান, এবার বাংলায় বিজেপির শুধু আসনই বাড়বে না, জয়ের ব্যবধানও বাড়বে। তাঁর দাবি, ভোটের আগেই বিভিন্ন জায়গায় যে জনসমাগম দেখা গেছে, তা প্রত্যাশার চেয়েও বেশি। বিশেষ করে মধ্য়মগ্রামের রোড শো-এর উদাহরণ টেনে তিনি বলেন, এত বড় ভিড় তিনি আগে কল্পনাও করেননি।

    ভোট প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন শাহ। তাঁর কথায়, এ বার রাজ্যে অনেকটাই ভয়মুক্ত পরিবেশে ভোট হয়েছে। আগে অনেক বিজেপি কর্মী ভয় পেয়ে অন্য দলের পতাকা হাতে ভোট দিতে যেতেন বলেও অভিযোগ করেন তিনি। সেই জমে থাকা ক্ষোভই এবার ভোটবাক্সে প্রতিফলিত হয়েছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গত পাঁচ বছরে রাজ্যের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে শাহ অভিযোগ করেন, মানুষের মধ্যে সরকারবিরোধী মনোভাব তীব্র হয়েছে। বিশেষ করে নারী সুরক্ষা নিয়ে অসন্তোষ বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    ক্ষমতায় এলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, এদিন সেটাও স্পষ্ট করে দেন শাহ (Amit Shah)। তিনি জানান, নারী সুরক্ষায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের জন্য বিশেষ রিসার্চ সেন্টার তৈরি করা হবে এবং আলু ও মালদহের আমের মতো ফসল বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষে জোর দেওয়া হবে। দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যে ১০ হাজার কোটিরও বেশি দুর্নীতি হয়েছে। এই অভিযোগের তদন্তে শ্বেতপত্র প্রকাশ করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে তদন্ত করানো হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে।

    Amit Shah Promises Potato Price Boost, Issues Warning in Hooghly Rally

    আরও পড়ুনঃ ৯৬ ঘণ্টা কাটিয়ে অবশেষে খুলল মদের দোকান, লাইনে উপচে পড়া ভিড়, ফের কবে পড়বে তালা?

    এছাড়াও সিন্ডিকেট রাজ ও তোষণের রাজনীতি বন্ধ করার আশ্বাস দেন শাহ (Amit Shah)। রাজ্যে দখল হয়ে থাকা জমি মুক্ত করা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কথাও তিনি বলেন। ভুয়ো নথি তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

    Click here to Read More
    Previous Article
    দাঁতনের মানিক মাইতি বাবু আমার ধারে কাছেও নেই, দাঁতনে নিজের জয় নিয়ে নিশ্চিত অমিত কুমার জানা
    Next Article
    ৯৬ ঘণ্টা কাটিয়ে অবশেষে খুলল মদের দোকান, লাইনে উপচে পড়া ভিড়, ফের কবে পড়বে তালা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment